চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিইউ সম্মেলনে এশীয় ইউনিয়ন গড়ার আহ্বান

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
৪:৪৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

আইপিইউ সম্মেলনের দ্বিতীয় দিনে চারটি বৈঠক হয়েছে। রোববার ইয়াং পার্লামেন্ট সদস্যদের একটি বৈঠকে উঠে আসে এশীয় ইউনিয়ন গড়ার কথা।

দ্বিতীয় দিনে প্রথম বৈঠকে আলোচনায় ছিলো বিভিন্ন দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। সেখানে কম্বোডিয়া, কঙ্গো, সেনেগাল, বুরুন্ডির মতো দেশগুলোর বর্তমান পরিস্থিতিও উঠে আসে।

বিভিন্ন দেশের প্রায় ৭০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

দ্বিতীয় বৈঠকটিতে ছিলো জেনারেল ডিবেট। সেখানে শান্তিতে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী সব ধরনের রাজনৈতিক মতপার্থক্য ভুলে শিশুদের জন্য সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানান। তিনি বলেন, মাত্র ২২ বিলিয়ন ডলার হলে ৪৬ মিলিয়ন শিশু শিক্ষার সুযোগ পায়।

এসময় সবদেশে শিশুবান্ধব বাজেট প্রণয়নেরও আহ্বান জানান তিনি।

এরপর তৃতীয় বৈঠকে আলোচনা হয় বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিষয়ে। সেখানে আলোচকরা বলেন ছুঁতো খুঁজে অন্য দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানো বন্ধ করতে হবে। শক্তিশালী দেশ হিসেবে ইস্যু তুলে যেভাবে হামলা চালানো হয় সেসব বন্ধ করতে হবে।

Reneta

গতকাল শনিবার ঢাকায় শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন- আইপিইউ’র ১৩৬ তম অ্যাসেম্বলি। দারিদ্র দূরীকরণ, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়তনের পাশাপাশি এবারের আলোচনায় প্রাধান্য পাবে জঙ্গিবাদ ইস্যুও। একইসঙ্গে বাংলাদেশকেও তুলে ধরা হবে এ আন্তর্জাতিক সম্মেলনে।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন- আইপিইউ’র ১শ২৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনের এ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন ৪৫টি দেশের স্পিকার, ৩৭টি দেশের ডেপুটি স্পিকারসহ প্রায় দেড়শ দেশের প্রতিনিধি। শনিবার সন্ধ্যায় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT