আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার বৈধতা চ্যলেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফ উজ জামান মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
অবসরোত্তর ছুটি বাতিল করে আরও দু’বছরের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে গত ৬ আগস্ট চুক্তিভিত্তিতে নিয়োগ দেয়া হয়।
পরেরদিন ৭ আগস্ট তিনি সচিব হিসেবে যোগদান করেন।







