চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন অমান্য করায় অনেকেই গুণছেন জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসের সংক্রমণ  রোধে রাজধানীসহ সারাদেশে চলছে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ। চলমান বিধিনিষেধের আজ ষষ্ঠ দিনে রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত যান চলাচল। সব সড়কেই আছে অনেক রিকশাও।

বাসস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, জরুরী প্রয়োজন ছাড়া অনেকেই চলাচল করছেন। মানুষ সড়কে আসার পর নানা অজুহাত দিচ্ছেন। যারা সড়কে অহেতুক ঘোরাফেরা করছেন তাদেরকে আমরা জরিমানা ও গ্রেফতার করছি।’

বুধবার সকালে রাজধানীর ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাতরাস্তা, কারওয়ান বাজার, মতিঝিল, খিলগাঁও, বাসাবো ও যাত্রাবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের তুলনায় আজ সড়কে মানুষ ও যানবাহনের সংখ্যা কিছুটা বেশি। মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও মানুষের অবাধ চলাফেরা করতে দেখা গেছে। তাদের অনেকের মুখে  নেই মাস্ক।

জনসাধারণের অযাচিত ঘোরাফেরা বন্ধ করতে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজধানীর যাত্রাবাড়িতে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো: কবির হোসেন বাসসকে বলেন, ‘রাস্তায় চলাচলে বিধিনিষেধ থাকলেও অনেকে বিনা প্রয়োজনেও রাস্তায় বের হচ্ছেন। আমরা এমন ক্ষেত্রে জরিমানা করছি। আবার কেউ কেউ বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। তবে জরুরি সেবায় সম্পৃক্ত ব্যক্তিরা অবাধে চলাচল করতে পারছেন।’

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদুল আজহাকে সামনে রেখে আট দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। এরপর আবার গত ২৩ জুলাই সকাল ৬টা  থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার।

Reneta

বিধিনিষেধের মধ্যে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা, কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প-কারখানা ছাড়া বন্ধ আছে সব ধরনের গণপরিবহন, সরকারি ও  বেসরকারি অফিস এবং শিল্পকারখানা। বন্ধ রয়েছে  দোকান ও শপিংমলও। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে  বের হওয়াও নিষেধ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসজরিমানালকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT