সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ক্ষমতাধরসহ আইন অমান্যকারী কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন তিনি।
সাবধানে গাড়ি চালানো ও নিরাপদে বাড়ি ফেরার শ্লোগান নিয়ে প্রথমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৭ এর উদ্বোধন। ওসমানী স্মৃতি মিলনায়তনে বিআরটিএ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন: অনেক রাজনীতিবিদ, আইনজীবী, আমলা, সাংবাদিক রাস্তার শৃঙ্খলা মানতে চান না। কিন্তু এখন সময় এসেছে রাস্তা নিরাপদ করার। কেউ সড়কে শৃঙ্খলা না মেনে যানজট তৈরি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়া হবে না।
যানজট নিরসনসহ সড়ক নিরাপদ করতে সমন্বিতভাবে পরিকল্পিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







