চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনী লড়াইয়ে ৬০ মিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টায় ট্রাম্প সমর্থকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় সন্তুষ্ট নন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ গণনায় দেখা যাচ্ছে, স্পষ্টতই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। কিন্তু ট্রাম্প তা প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আর এই আইনী লড়াই চালিয়ে নেওয়ার জন্য ট্রাম্পের সমর্থকরা বিশাল অংকের তহবিল সংগ্রহে নেমেছেন।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের পক্ষে আইনী লড়াইয়ের জন্য ৬০ মিলিয়ন ডলার সংগ্রহের চ্যালেঞ্জ নিয়েছেন তার সমর্থকরা।

রিপাবলিকান ডোনারদের একজন নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, ‘তারা ৬০ মিলিয়ন ডলারের তহবিল গড়তে চান। এই বিষয়ে প্রচার টিম ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির পক্ষ থেকে অনুরোধ পেয়েছি।

গত ৩ নভেম্বর নির্বাচনকে কেন্দ্র করে ভোট গণনা বন্ধে কয়েকটি রাজ্যে মামলাও করেছেন ট্রাম্প সমর্থকরা। কারণ জো বাইডেন যে হোয়াইট হাউসের পথে এগিয়ে রয়েছেন তা তারা মানতে নারাজ।

ট্রাম্পের স্পষ্ট বক্তব্য হলো, ভোট কারচুপি করা হয়েছে।

Reneta

অন্য দুটি সূত্র বলছে, প্রচারাভিযান টিম ও রিপাবলিকান ন্যাশনাল কমিটির যৌথ উদ্যোগে ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের প্রত্যাশা করছেন!

বিষয়টি অত্যন্ত গোপনীয় বলেই রয়টার্সকে কোনো ধরনের নাম প্রকাশ করতে আগ্রহী হননি। এই বিষয়ে ট্রাম্পের প্রচার টিম ও রিপাবলিকান ন্যাশনাল কমিটিও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

শুক্রবার গভীর রাতে এক টুইটে ট্রাম্প বলেন, নির্বাচনের শেষ রাত পর্যন্ত তিনি এগিয়ে ছিলেন। কিন্তু দিন যতো গড়াচ্ছে ততো অলৌকিকভাবে তার অবস্থান পিছিয়ে গেছে।

“আমাদেরকে আইনী লড়াইয়ের মাধ্যমে এই অবস্থান ফিরে আনতে হবে”-বলেন ট্রাম্প!

ফক্স নিউজ বলছে, ট্রাম্পের চেয়ে ৫০ টি ইলেকেটারাল ভোট ও ৪২ লক্ষাধিক পপুলার ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পরিপাবলিকান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২৬ এর আবেদন গ্রহণ শুরু ২০ এপ্রিল

এপ্রিল ১৯, ২০২৬

পাকিস্তানে কোনো প্রতিনিধি না পাঠানোর বার্তা ইরানের

এপ্রিল ১৯, ২০২৬
মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

মন্ত্রিপরিষদ সচিবের নাম ভাঙিয়ে দূতাবাসে তথ্য চাওয়ার অভিযোগ

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT