চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি লড়াই শেষে দায়িত্ব নিলেন রাজশাহী সিটির মেয়র বুলবুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
রাজনীতি, রাজশাহী
A A

রাজশাহী প্রতিনিধি: অবশেষে সব আইনি লড়াই শেষে দায়িত্ব বুঝে নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। আজ বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মী নিয়ে নগর ভবনে প্রবেশ করেন তিনি।

নগর ভবনে প্রবেশের সময় রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এরপর তিনি নিজ কার্যালয়ে প্রবেশ করেন।

এসময় মেয়র সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন সেবা থেকে বঞ্চিত ছিল নগরবাসী। তবে আগামী ১৫ মাসে পাঁচ বছরের সেবা পাবেন রাজশাহীবাসী।

সাময়িক বরখাস্তের প্রায় দুই বছর পর আদালতের রায়ে গত রোববার রাসিকের মেয়রের দায়িত্ব নিতে যান বুলবুল। তবে তার কক্ষে তালা লাগানো থাকায় সেদিন কার্যালয়ে প্রবেশ করতে পারেননি তিনি।

দুপুরের পর তালা খুলে কার্যালয়ে প্রবেশ করে দায়িত্ব নেওয়ার পরপরই দ্বিতীয় মেয়াদে আবারও সাময়িক বরখাস্ত হন মেয়র বুলবুল। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করলে হাইকোর্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের বরখাস্ত আদেশ স্থগিত করেন।

এরআগে ২০১৫ সালে ৭ মে রাসিক মেয়র বুলবুলকে মেয়র পদ থেকে বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৬ সালের ১০ মার্চ হাইকোর্ট থেকে তার বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ৫ মার্চ আপিল বিভাগ সেটা খারিজ করে দেয়।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT