বাংলাদেশ

আইনি নোটিস পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ: আইনমন্ত্রী

আইনি নোটিস পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পাঠানো আইনি নোটিস পাওয়ার পর আলোচনা করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজধানীর আগাঁরগাওয়ে চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শিশু নির্যাতন দমন আইনের খসড়া সংশোধন করে দ্রুতই তা জাতীয় সংসদে পাশ করা হবে।

অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা আইনমন্ত্রীকে খালেদা জিয়ার পাঠানো আইনি নোটিশের বিষয়ে প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন।

বিষয়:আইনমন্ত্রী আনিসুল হক বিএনপি লিগ্যাল নোটিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…