চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবী ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০৫, মে ২০২১
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি

জনস্বার্থের কথা বলে রিট করে শুনানির দিনে আদালতে উপস্থিত না থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা (কস্ট) করেছেন হাইকোর্ট।

এই আইনজীবীর করা রিটটি খারিজ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। এসময় আদালত বলেন, ‘কোর্ট-কাচারি নিয়ে ফাজলামো নাকি?। উনি মামলা করেই মিডিয়ায় বলে দেন  মামলা করা হয়েছে। কিন্তু শুনানির দিন উনি আর উপস্তিত থাকেন না। কয়েন দিন এই রিটটি কার্যতালিকা এলো। কিন্তু উনি অনুপস্থিত।’

এর আগে সারা দেশে চলমান ‘সর্বাত্মক লকডাউন’ স্থগিতের পাশাপাশি সব অফিস খুলে দিতে প্রয়োজনীয় পদক্ষেপের  নির্দেশনা চেয়ে গত ২৫ এপ্রিল রিটটি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এরপর গত ২ মে রিটটি শুনানির  কার্যতালিকায় এলে সেসময় রিটকারি আইনজীবীকে ভার্চুয়াল আদালতে দেখা যায়নি। তখন আদালত বিষয়টিতে ‘নট টুডে’ আদেশ দেন। আবার আজ রিটটি শুনানির কার্যতালিকায় এলে আইনজীবী ইউনুছ আলী আকন্দকে ভার্চুয়াল আদালতে যুক্ত দেখা যায়নি। একপর্যায়ে হাইকোর্ট রিটটি খারিজ করে টিটকারি আইনজীবীকে ১০ হজার টাকা কস্ট (জরিমানা) করে আদেশ দেন। এসময় আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় ও বিপুল বাগমার।

গত বছর আদালত অবমাননার দায়ে সর্বোচ্চ আদালতের রায়ে তিন মাস সুপ্রিম কোর্টে আইন পেশা থেকে বিরত থাকতে হয়েছিল আইনজীবী ইউনুছ আলী আকন্দকে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চের দেয়া ওই রায়ে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছিল এই আইনজীবীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT