চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটিসহ বিভিন্ন খাতের নারী উদ্যোক্তাদের মিলন মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০২১
- সেমি লিড, নারী
A A

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম “চাকরি খুঁজবো না, চাকরি দেব” এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

নারী দিবসের এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইটি ও আইসিটিসহ বিভিন্ন খাতের নারী উদ্যোক্তারা একত্রিত হন।

মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়।

Banglabid

নারী উদ্যোক্তাদের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারন সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ উইম্যান ইন টেকনোলজী এর সভাপতি অধ্যাপক লাফিফা জামাল, লাইট ক্যাসেল পার্টনারস এর ডিরেক্টর শওকত হোসেন,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রপ্রিনিয়রশীপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত “উদ্যোগী নারী সমাবেশ ২০২১” আয়োজনটি বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রতিষ্ঠাতা সভাপতি ও দোহা টেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে।

লুনা শামসুদ্দোহা অত্যন্ত বিনয়ী,প‌রিশ্রমী,নারী নেতৃত্ব ও শুধু সফল নারী উদ্যোক্তাই ছিলেন না,তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তথ্য প্রযু‌ক্তি খা‌তে আইন প্রনয়ন থে‌কে শুরু ক‌রে কৌশলপত্র গ্রহণ,নী‌তি‌নির্ধারনী বেঠক,নতুন প্রকল্প ও উদ্যোগের সা‌থে সরাস‌রি সম্পৃক্ত ছি‌লেন তিনি।

Reneta

এছাড়াও তিনি আইসিটি খাতের নারী উদ্যোক্তাদের অনুকরণীয় দৃষ্টান্ত ছিলেন। লুনা শামসুদ্দোহার আইডিয়া ছিল আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোগী নারীদের একত্রিত করা। তার উদ্যোগেই প্রথম উইম্যান টেক এক্সপো নামে একটা প্রোগ্রাম শুরু করা হয়।

রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন লুনা শামসুদ্দোহা। এ ছাড়া তিনি সফটওয়্যার ফার্ম দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) ‘প্রযুক্তিতে বাংলাদেশি নারী’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ছিলেন। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৭।

এ ছাড়া একজন নারী উদ্যোক্তা হিসেবে স্থানীয় সফটওয়্যার শিল্পে নিজের কাজের স্বীকৃতি হিসেবে লুনা শামসুদ্দোহা অনন্যা টপ টেন অ্যাওয়ার্ড লাভ করেছেন।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে ৩ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

পরবর্তী

জিতেও বিদায় রোনালদোর জুভেন্টাসের, কোয়ার্টারে পোর্তো

পরবর্তী

জিতেও বিদায় রোনালদোর জুভেন্টাসের, কোয়ার্টারে পোর্তো

বসুরহাটে আওয়ামী লীগের দুইপক্ষের প্রাণঘাতী সংঘর্ষের পর ১৪৪ ধারা  

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT