চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটিতে এনবিআরের ‘শুভঙ্করের ফাঁকি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ পূর্বাহ্ন ২৪, জুন ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

দেশের টেলিযোগাযোগ নীতিমালায় আইটি ও আইটিএস যেখানে ২০২৪ সাল অবধি করমুক্ত রাখার কথা বলা হয়েছে, সেখানে দেশীয় কোনো প্রতিষ্ঠান সফটওয়্যার তৈরি করলে বা সেবা দিলেই এখনো চার শতাংশ বা কখনো কখনো আরো বেশি পরিমাণে অগ্রিম আয়কর প্রদান করে যেতে হচ্ছে আইটি প্রতিষ্ঠানগুলোকে। এখনো দেশীয় প্রতিষ্ঠানগুলো কোনো সফটওয়্যার বা সেবা দিলে তাদের কাছ থেকে সাড়ে চার ভাগ অগ্রিম আয়কর কাটা হয়। যেখানে করমুক্ত রাখা হয়েছে আইটিকে সেখানে অগ্রিম আয়কর নেয়াটাকে ‘শুভঙ্করের ফাঁকি’ হিসেবেই অভিহিত করছেন অনেকে। এই ফাঁকির কারণে দেশী প্রতিষ্ঠানগুলোও অনেকখানি ক্ষতির মুখোমুখি হচ্ছে। উন্নয়নের পথেও আসছে অনেক বাধা। এমনটাই মনে করছেন দেশের আইটি বিশেষজ্ঞরা।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার মনে করেন, আমাদের দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর যেটা দেয়ার কথা না, সেই সম্পূরক শুল্কটাও তাদের প্রদান করতে হচ্ছে। এসব তো করমুক্তই রাখা হচ্ছে। তাহলে অগ্রিম আয়কর কেনো? এসব তো আর তেমন লাভজনক প্রতিষ্ঠান নয়। এর ফলে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বেশ খানিকটা চাপ আসছে। এমনটা না হলে আইটিতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হতো। দেশ আরো ভালো কিছু হয়তো পেতো আরো সহজে।

২০২৪ সাল অব্দি করমুক্ত রাখা হলেও, এখনও এই অগ্রিম আয়কর গ্রহণকে এনবিআরের ‘শুভঙ্করের ফাঁকি’ হিসেবেই উল্লেখ করেন তিনি। বলেন, যেখানে আয়কর নাই, সেখানে আবার অগ্রিম আয়কর কেনো? কেনো ইন্টারনেটে ভ্যাট দেবো, কেনো সম্পূরক শুল্ক দেবো, কেনো ই-কমার্সে সাড়ে চার ভাগ ভ্যাট দেবো?

তবে এরই মধ্যে ব্যাপারটি জাতীয় রাজস্ব বোর্ডকে জানিয়েছেন বলেই জানান বেসিসের সভাপতি শামীম আহসান। তিনি বলেন, এটা আইটি প্রতিষ্ঠান বা সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর জন্য বিশাল ভোগান্তি। একটি সফটওয়্যার কোম্পানীর সরকার থেকে যেসব সুবিধা পাওয়ার কথা সেসব থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে। আইটি সেক্টরে এমনিতেই দেশের লাভের পরিমাণটা অনেক কম। সেখানে এই করের চাপ আরো বেশি ক্ষতিগ্রস্থ করছে দেশকে ডিজিটাল হওয়ার পথে।

সমস্যাটা এখন আমরা এনবিআরে জানিয়েছি। আশা করি খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।

যোগাযোগ করা হলো জাতীয় রাজস্ব বোর্ডের চেয়্যারম্যান নজিবুর রহমানের সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমরা বিষয়টা দেখছি। তবে করের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে বাজেট প্রণেতারা। তারা ঠিক যে সিদ্ধান্ত নেবে, এবং তারা যেভাবে আমাদের নির্দেশনা দেবে সেই অনুযায়ীই জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত ব্যবস্থা নিবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এনবিআরনজিবুর রহমানমোস্তফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রুকের সেঞ্চুরি, পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বিজ্ঞাপনের খরচ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘রবি’

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপিকে রেকর্ড ৩০ কোটি রুপি অনুদান ভারতের গরুর মাংস রপ্তানিকারক সংস্থার

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
সচিবালয়ের এক কর্মচারীর ছেলের অপহরণের কথা শুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনার দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় সেই ছেলেকে (ডানে)।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে বিচারের মুখোমুখি হাকিমি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT