জার্মানিতে আইএস বিরোধী অভিযানে ৩ জঙ্গিকে আটক করা হয়েছে। আটককৃতরা সিরিয়ার
নাগরিক। জার্মানি থেকে সেদেশে গিয়ে তাদের হামলা চালানোর পরিকল্পনার কথা
জানা গেছে।
ধারণা করা হচ্ছে গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ হামলার সাথে তারা জড়িত থাকতে পারে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আটক তিন জঙ্গি আইএস-এর স্লিপার সেলের সদস্য।
প্রাথমিক তদন্তে তাদের নাম মাহির, ইব্রাহিম এবং মোহাম্মদ বলে সনাক্ত করা হয়েছে। তাদের কাছে তুরস্ক এবং গ্রিস ভ্রমণের ভুয়া পাসপোর্টও পাওয়া গেছে।







