সিরিয়ায় আইএস-এর প্রধান কেন্দ্র রাকায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩২ জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছে ৪০ জনেরও বেশি জঙ্গি।
রাকার আইএস ঘাঁটিতে ১৫টিরও বেশি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। শুধু একটি হাসপাতাল থোকে হতাহতের এই সংখ্যা জানা গেছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গ্রুপ।
প্যারিস হামলার পর ব্রিটিশ পার্লামেন্ট এ মাসে সিরিয়ায় সামরিক অভিযান অনুমোদন করলে ব্রিটিশ যুদ্ধবিমান সিরিয়ায় আইএস ঘাঁটিতে বিমান হামলা চালায়।
রাশিয়া, ফ্রান্স আগে থেকেই বিমান হামলা চালিয়ে যাচ্ছে। জার্মানির পার্লামেন্টও সিরিয়ায় সামরিক অভিযানের পক্ষে ভোট দিয়েছে।







