চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস বধূ শামীমা বাংলাদেশের নয়, জন্মগতভাবে ব্রিটিশ নাগরিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আইএস

জঙ্গিগোষ্ঠী আইএস-এ যোগ দেয়া শামীমা বেগম বাংলাদেশের নাগরিক নয়, জন্মগতভাবে ব্রিটিশ নাগরিক। দ্বৈত নাগরিকত্বের জন্য সে কখনো আবেদন করেনি বলে এক বিবৃতিতে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের খবর জানিয়েছে, যুক্তরাজ্য থেকে শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। তবে যুক্তরাজ্যর পাশাপাশি বাংলাদেশেরও নাগরিক হওয়ার বিষয়টি নিয়ে সচেতন বাংলাদেশ। বাংলাদেশ নিশ্চিত করতে চায় সে বাংলাদেশের নাগরিক নয়। জন্মসূত্রে সে ব্রিটিশ নাগরিক এবং কখনোই বাংলাদেশে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করেনি।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাবা-মায়ের সংযোগ থাকা সত্ত্বেও সে কখনো বাংলাদেশ সফরও করেনি। সুতরাং এখন তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার প্রশ্নই আসেনা। এই সব বিষয় বিবেচনায় নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার ব্যাপারে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি রয়েছে। 

দ্বৈত নাগরিকত্ব থাকার প্রসঙ্গে শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করতে চাইছিলো ব্রিটেন।

ডেইলি মিররে প্রকাশিত এক খবরে ব্রিটিশ আইনজীবী ডেভিড অ্যান্ডারসন কিউসি বলেছেন, ব্রিটিশ নাগরিক হিসেবে জন্ম নেয়া দ্বৈত নাগরিকত্ব না থাকাদের নাগরিকত্ব চাইলেই কেড়ে নেওয়া যাবে না।

আবার নিজের দ্বৈত নাগরিকত্ব নেই বলে জানিয়েছেন শামীমা নিজেই। তবে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কোনো আইনী পদক্ষেপ নিবে বলে জানিয়েছে পরিবারটি।

Reneta

এর আগেও ক্যামেরার সামনে আইএসের হয়ে হত্যাকাণ্ড করেছে শামীমা। তাই তাকে আবার ব্রিটেনে প্রবেশ করতে দিলে আবারও সন্ত্রাসী আক্রমণ হবে বলে মন্তব্য করেছেন সেখানকার হোম সেক্রেটারি সাজিদ জাভিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসশামীমা বেগম
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT