চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস নির্মুলে প্রতিশ্রুতিবদ্ধ ফ্রান্স

আলীম আল রাজীআলীম আল রাজী
৩:৫৯ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, সন্ত্রাসী হামলার পর ফ্রান্স এখন যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে তবে জঙ্গিগোষ্ঠী আইএসকে নির্মুল করার জন্য ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ। সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে এখনও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে। ওদিকে আইএসবিরোধী অভিযান পরিচালনাকারী দেশগুলোর বিরুদ্ধে হামলার নির্দেশ দিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছেন আইএস নেতা আবু বকর আল বাগদাদি।

সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে এখনও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। হামলায় জড়িতদের ধরতে ফ্রান্সের সাথে অভিযানে নেমেছে বেলজিয়াম, গ্রিস এবং জার্মানি। শুক্রবারের প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে এরই মধ্যে বেলজিয়ামের নাগরিক আব্দেল হামিদ অ্যাবাউদকে চিহ্নিত করেছে ফ্রান্স। তবে আব্দেল হামিদের ভাই আব্দেস্লামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে বেলজিয়াম পুলিশ।

আইএস এর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার পাশাপাশি আইএস মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অচিরেই সাক্ষাত করবেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। হামলার পর ফ্রান্সে জারি করা জরুরি অবস্থা তিনমাস বাড়ানোর জন্য পার্লামেন্টে একটি বিলও উত্থাপন করবেন তিনি।

সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে ফ্রান্স ও মার্কিন নেতৃত্বাধীন জোট। পেন্টাগন জানিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের ঘাঁটি লক্ষ্য করে তেলবাহী শতাধিক ট্রাক ধ্বংস করেছে তারা। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাকায় আইএসের শক্ত ঘাঁটিতে বিমান হামলায় আইএস এর একটি কমান্ড পোস্ট, অস্ত্র গুদাম ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস হয়েছে।

প্যারিসে বর্বর হামলার রেশ কাটতে না কাটতেই এবার ওয়াশিংটনে হামলার হুমকি দিয়েছে আইএস। নতুন এক ভিডিও বার্তায় সিরিয়ায় বিমান হামলায় অংশ নেওয়া দেশগুলোকেও প্যারিসের মত ভাগ্য বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসপ্যারিসে হামলাফ্রান্সে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: বিবিসি

ওসাকায় পানি ব্যবস্থা মেরামতের জন্য ২১ কেজি স্বর্ণের বার দান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪ হাজার ১৩৬ জন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধান উপদেষ্টার শেষ ঘণ্টা!

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT