চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস ধ্বংস হবে, তবে খুব শীঘ্রই না

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৫:৩৫ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

আইএসের বিরুদ্ধে পরাশক্তিগুলোর অবস্থান বা পরাশক্তির বিরুদ্ধে আইএসের তথাকথিত ‘পবিত্র যুদ্ধ’ ঘোষণা, এর কোনোটাতেই খুব শীঘ্রই আইএস ধ্বংস হবে না বলেই মনে করছেন ইসলাম, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মোবাশ্বার হাসান। 

তার মতে, আইএস বা এদের মতো বিদ্রোহী সংগঠনগুলো শুরু থেকেই তাদের কার্যক্রমকে পবিত্র হিসেবে ব্যাখ্যা করে আসছেন। সুতরাং নতুন করে তাদের জিহাদী কার্যক্রমকে ‘পবিত্র যুদ্ধ’ হিসেবে ব্যাখ্যা যে কোনো নাটকীয় পরিবেশ সৃষ্টি করবে না, তা বলার আর অপেক্ষা রাখে না। বর্তমানে আইএসের যে যুদ্ধটা চলছে আমার কাছে মনে হয় সেটি মূলত প্রোপাগান্ডা ওয়ার বা প্রচার যুদ্ধ। সিরিয়ায় যে যুদ্ধটা এখন চলছে সেখানে কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে। তবে আইএস এখন যে অবস্থায় রয়েছে, এরপর তাদের পুনরায় যুদ্ধের ঘোষণা দেখে মনে হচ্ছে আইএসের পরাজয় হলেও হতে পারে, তবে সহসাই না। 

তবে আইএসের এমন কর্মকাণ্ড বিশ্বব্যাপী জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে কিনা? এমন প্রশ্নে গ্রিফিথ ইউনিভার্সিটির স্কুল অব গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনের এই গবেষকের মতে, সারাবিশ্বে এখন ইসলামের সংজ্ঞা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণার কথাই যদি বলি, অষ্ট্রেলিয়াতে ৫ লাখ মুসলিম বাস করে এদের মধ্যে ১ হাজার জন আইএসের জন্য যুদ্ধ করতে গেছে। ০.২ শতাংশ আইএসে যোগদান করেছে। খবরটি নিয়ে যেমন উদ্বিগ্ন হবার তেমন কিছু নেই আবার আছেও। খুব বেশি না হলেও, কেউ না কেউতো আইএসে যোগদান করেছে। 

আইএস বা এমন সব বিদ্রোহী দলগুলোর জিহাদী কার্যক্রম সারাবিশ্বের মুসলিমদের একটি অংশকে যেমন উস্কে দিতে পারে তেমনই আর এক অংশকে স্তিমিতও করে দিতে পারে। যেমন অনেকে আইএসে যোগ দিচ্ছে। তেমন অনেকেই মনে করছে আইএস যা করছে তা ইসলামের সঙ্গে যায় না। জঙ্গিবাদ উসকানিমূলক এসব কর্মকাণ্ডে অনেকেই বিরোধিতা করছেন। তারা তো মুসলিমদেরই মেরে ফেলছে। আমাদের সঙ্গে যোগ দাও, নইলে মরো। এমনই হচ্ছে তাদের বক্তব্য। তাদের এমন মতেরও বিরোধিতা করছেন কেউ কেউ। তাদের এই দায়িত্ব কে দিয়েছে।

আইএসের কর্মকাণ্ড যতটা না আদর্শিক তারচেয়ে বেশি রাজনৈতিক বলেই মনে করছেন মোবাশ্বার হাসান। আইএসকে যদি সারা দেশের মানুষ সমর্থন দিতো তাহলে রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকতো। সারাবিশ্বে বিস্তৃত মুসলিম বিশ্ব কখনোই এসবকে সমর্থন করে না। এমনকি আইএসও কোনোভাবেই ইসলামকে নিজেদের মধ্যে ধারণ করে না।

সমস্যার সমাধানে তার মত, পশ্চিমা বিশ্ব কিছু বিষয়ে বা উদীয়মান কোনো সমস্যার সমাধানে জোট হিসেবে কাজ করে। কিন্তু মুসলিম বিশ্ব কখনোই জোট হিসেবে কাজ করে না। সারাবিশ্বে উদীয়মান এই সমস্যা সমাধানে যারা স্বাধীনচেতা তাদেরই এখন এগিয়ে আসতে হবে। এই সমস্যা সমাধানে কাজ করার মতো একটি ফোর্সও তৈরি করা যায়। সবচেয়ে বড় যে কাজটি করতে হবে, সেটি হলো সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। যারা এসব করে তারা মনে করে তাদের পালিত ইসলামই সেরা ইসলাম। সামাজিক ও ব্যক্তিকেন্দ্রিক কিছু মডেল তৈরি করতে হবে যেন দ্রুত এসব ক্যাম্পেইন চালানো যায়। তাহলেই হয়তো আইএসের কালো থাবা থেকে ইসলাম মুক্তি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT