চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস জিম্মিকে উদ্ধার করলো তালেবান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের জাবুল প্রদেশ থেকে অপহরণের নয়মাস পর উদ্ধার হয়েছেন শিয়া হাজারা সম্প্রদায়ের ২৫ বছর বয়সি তরুণ নবী।  আইএস কর্তৃক অপহরণের পর সরকারী বাহিনী বারবার চেষ্ট চালালেও শেষ পর্যন্ত তাকে উদ্ধারে সমর্থ হয় তালেবান। আর এ ঘটনাটিই বিশ্বমিডিয়ার আগ্রহের সৃষ্টি করেছে।

উদ্ধারের পর নবী জানান, ফেব্রুয়ারীতে তিনি কাজের খোঁজে বাসে করে রাজধানীতে যাচ্ছিলেন। এমন সময় একদল বন্দুকধারী তাদের বাসের গতিরোধ করে। এরপর শিয়া হাজারা সম্প্রদায়ের ৩০ জন লোককে আলাদা করা হয়। 

নবীসহ ওই ৩০ জনের সকলকে অপহরণ করা হয়। নবী জানান, আমরা প্রথমে ভেবেছিলাম তালেবান হয়তো আমাদের অপহরণ করেছে। আমাদের সবসময় চোখ বেঁধে রাখা হতো। কিন্তু কান খোলা ছিলো। কিছু দিনের মধ্যেই আমরা বুঝতে পারলাম তালেবান নয় ইসলামী স্টেট (আইএস) আমাদের অপহরণ করেছে। 

তারা আমাদের আটকে রেখে আফগান সরকারের কাছ থেকে তাদের কিছু সদস্যদের মুক্তি দাবি করছিলো। আমাদের মধ্যে সাত জনকে তারা হত্যা করে। আমাদের এমন একটা জায়গায় আটকে রাখা হয়েছিলো, যেখান থেকে নারীদের কথা-বার্তা ও শিশুদের কান্না শুনতে পেতাম। একদিন বাইরে প্রচন্ড গোলাগুলির শব্দ পেলাম। মাথার ওপর দিয়ে হেলিকাপ্টার ওড়ার শব্দ পেলাম। কিন্তু আমার বন্দীদশার কোনো পরিবর্তন হলো না। আমরা সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। বাঁচার আশা হারিয়ে ফেলেছিলাম।

অপহরণকারীরা আমাদের ওপর নিয়মিত নৃশংস নির্যাতন করতো। এর মাঝেই আমাদের একজনকে তারা শিরোচ্ছেদ করে। সত্যি বলতে আমরা বাঁচার আশা হারিয়ে ফেলেছিলাম। 

ছবি: সাত জিম্মিতে অপহরণের পর আফগানিস্তানে শোক পালন করা হয়

Reneta

শেষ পর্যন্ত তালেবান যোদ্ধারা আইএস নিয়ন্ত্রিত এলাকায় হামলা হালিয়ে আমাদের মুক্ত করে। প্রচন্ড গোলাগুলি শেষে আমাদের সামনে একদল লোকের উপস্থিতি টের পায়। তারা পশতু ভাষায় কথা বলছিলো। চোখের বাঁধন খোলার পর দেখি বিশাল দাঁড়িওলা একজন লোক আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তখন আমরা নিশ্চিত হই এরা তালেবান। আমাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। 

নবী বলেন, ‘উজবেক যোদ্ধা এবং তাদের পরিবার আমাদের জন্য প্রাণপণে যুদ্ধ করেছে। তবে এখনও ওই নয় মাসের ধাক্কা কাটিয়ে ওঠতে পারেননি নবী। ফিরে আসার পর চার-পাঁচশত লোক তাদেরকে অভিনন্দন জানান। কিন্তু তালেবানরা তাদের আলিঙ্গন করতে নিষেধ করেন। কেননা তারা শরীরিক ভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে। ইতিমধ্যে নবীর কিডনি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রকার সহায়তা করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT