জঙ্গি সংগঠন আইএস’র শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির নতুন স্ত্রী সাজা আল দুলাইমির দেখা মিলেছে। সম্প্রতি তাকে মুক্তি দিয়েছে লেবানন সেনাবাহিনী।
বন্দী বিনিময়ের অংশ হিসেবে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। লেবানন কর্তৃপক্ষ যে ১৩ জনকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে আইএস প্রধান বাগদাদির স্ত্রী সাজা দুলাইমি রয়েছেন। ২০১৪ সালের নভেম্বর মাসে লেবাননের উত্তরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রচুর ধন সম্পদের মালিক দুলাইমি এখন আইএসদের ফার্স্ট লেডি। অভাব অনটনে থাকা আইএসের কার্যক্রম যেনো ব্যাহত না থাকে এমন সব চিন্তা করেই আইএস প্রধান বাগদাদি তাকে বিয়ে করেন।
সিরিয়া ইরাকে জঙ্গি কার্যক্রম চালাতে গিয়ে এর আগেও বেশ কয়েকটি বিয়ে করেন বাগদাদি। তার প্রথম স্ত্রী ছিলেন আসমা ফৌজি আল কুবাইসি, দ্বিতীয় স্ত্রী ইসরা রাজাব মহাল আল কাইসি আর তৃতীয় স্ত্রীর নাম আল রাক্কা। সবচেয়ে ধনী এবং ক্ষমতাধর স্ত্রী হলো সাজা আল দুলাইমি। ১৯৭৮ সালে দালাইম উপজাতি বংশে তার জন্ম।
ইরাক, সিরিয়া, জর্ডান, কুয়েত জুড়ে শক্তিশালী একটি বংশ দালাইম। ক্ষমতা, আধিপত্য সব কিছু মিলিয়ে একটি ধনকুবের পরিবার দালাইম। সাজা আল দুলাইমি বিধবা, ২০১০ সালে তার স্বামী মারা যায়।
বেশ কয়েকটি কারণেই বাগদাদি তাকে বিয়ে করেছেন। ধারণা করা হচ্ছে দুলাইম শক্তিশালী জনগোষ্ঠীকে আইএসের বিভিন্ন জঙ্গি কার্যক্রমে জড়িত করতে এবং এই জনগোষ্ঠীর রাজনৈতিক সাপোর্ট পেতেই দুলাইমিকে বিয়ে করেছেন বাগদাদি।
দুলাইমির ভাই ওমর মৌসুলের আইএসের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। আর সাজার ছোট ভাই খালিদ সরাসরি বাগদাদির তত্ত্বাবধানে রয়েছেন।
ধারণা করা হচ্ছে ইউরোপসহ সারা বিশ্বের বিভিন্ন নারী সম্প্রতি আইএসে যোগদান করছে, তাদের জঙ্গি কার্যক্রম ও শিক্ষায় সুশিক্ষিত করতে দুলাইমিকে কাজে লাগাবে বাগদাদি।






