চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি আইএস কেড়ে নিলো সেই ‘সাহসী’ কিশোরীর বাবাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

সকল বাধা-প্রতিকূলতা ডিঙ্গিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা আফগান কিশোরী ফাতেমা কাদেরিয়ান (১৪) হারিয়েছেন তার অনুপ্রেরণার উৎস, বাবাকে। ভিসা প্রত্যাখান হওয়ার পরও শেষ সময়ে যুক্তরাষ্ট্রের রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছিলো তার দল, সাহসী কৃতিত্বের জন্য পেয়েছিলো রৌপ্য পদক। মঙ্গলবার জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেটের (আইএস) হামলায় নিহত হন তার বাবা।

মঙ্গলবার হেরাতের একটি মসজিদে শিয়া মতবালম্বীদের লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হন। আহত হন ৬০ জনেরও বেশি মানুষ। হামলার দায় স্বীকার করে আইএস। নিহতদের মধ্যে ছিলেন আফগানিস্তানের সেই রোবোটিক্স টিমের নেতৃত্ব দেওয়া ফাতেমার বাবা।  সবচেয়ে বড় সমর্থক, উৎসাহদাতা বাবাকে হারিয়ে ক্ষুদ্ধ, বেদনাক্রান্ত ফাতেমা।

দলটির কোচ ও পরিচালক আলি রেজা মেহরবান আলজাজিরাকে জানান, এই রক্তাক্ত হামলায় ফাতেমা ‘ক্ষুদ্ধ ও বেদনাক্রান্ত’। হামলায় গুরুতর আহত ফাতেমার বাবা পরে নিহত হন।

“ফাতেমা খুবই শোকাহত। সে কারও সাথে কথা বলছে না, কিছু খাচ্ছে না, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সে।”

বৈশ্বিকভাবে আয়োজিত প্রথম সেই প্রতিযোগিতা ‘দ্য ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল রোবোটিক্স কনটেস্টে’ অংশ নিয়ে ফাতেমা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার বাবা তার কাজের সবচেয়ে বড় সমর্থক।

মর্মান্তিক এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ফাতেমা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন অনেকেই।

Reneta

কিশোর-কিশোরীদের জন্য ওয়াশিংটনে জুলাইয়ে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় দেড়শোরও বেশি দেশের দল অংশ নেয়। কিন্তু সবার চোখ ছিলো আফগান দলটির প্রতি। প্রতিযোগিতায় ফাতেমার দলটি ‘সাহসী কৃতিত্বের’ জন্য রৌপ্য পদক জয় করে। বিচারকরা তাদের দলের অদম্য মনোভাবের প্রশংসা করেন।

সেই প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে বাধার মুখে পড়ে আফগান দলটি। ভিসার আবেদন প্রত্যাখ্যান হওয়ায় ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুইবার কাবুলের আমেরিকান দূতাবাসে যেতে হয়েছিলো তাদের। প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র ১ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমোদন পায় তারা। তবে এর আগেই বিশ্বের নজর কাড়ে দলটি।

ভিসা পাওয়ার পর জুলাইয়ে এক সাক্ষাৎকারে ফাতেমা আল জাজিরাকে বলেছিলো, আফগানিস্তান যুদ্ধাবস্থায় থাকা একটি দেশ, দেশটির পর্যাপ্ত সম্পদও নেই। অন্যান্য দেশগুলোর এটা বিবেচনা করা উচিত, আমাদের প্রতি বেশি কঠোর হওয়া ঠিক নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআফগানিস্তানরোবট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT