চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসে যোগ দিয়ে একই পরিবারের ১২ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশদ্ভূত একটি পরিবারের ১২ সদস্য নিজেদের বাড়ি থেকে পালিয়ে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়ে প্রাণ হারিয়েছে। ওই পরিবারের সদস্যরা ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় চলে যায়।

ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়: ওই পরিবারের তিন সন্তান সিরিয়ায় যুদ্ধরত অবস্থায়, তিন শিশু বিমান হামলায় নিহত হয়। পরিবারের প্রধান, বাবা মুহাম্মদ মান্নান ডায়াবেটিস এবং মা মিনারা খাতুন ক্যান্সারে আক্রান্ত হয়ে সিরিয়াতেই মারা যান।

পরিবারটির ওই ১২ সদস্যকে চার বছরে বাংলাদেশের কোথাও দেখা যায়নি। তাদের আত্মীয়দের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, পরিবারটিকে সিরিয়াতে প্রবেশ করার সময় তুরস্কে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা ব্যর্থ হয়। তখন আত্মীয়রা দাবি করেন, পরিবারটি ধ্বংসের দিকে যাচ্ছে।

মান্নানের আরেক ছেলে সেলিম বলেন, তারা সবাই মারা গেছে। তাদের সাথে আসলে কী হয়েছিলো তা জানতে আমরা চেষ্টা করেছি। শুধু এতটুকু নিশ্চিত হতে পেরেছি যে, তারা সবাই মারা গেছে।

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশদ্ভূত ওই পরিবারের সদস্যরা হলেন: মুহাম্মদ আব্দুল মান্নান (৭৫), তার স্ত্রী মিনারা খাতুন (৫৩), তাদের কন্যা রাজিয়া খানম (২১), পুত্র মুহাম্মদ জায়েদ হুসাইন (২৫), মুহাম্মদ তৌফিক হুসাইন (১৯), মুহাম্মদ আবিল কাশেম শাকের (৩১), কাশেমের স্ত্রী শায়েদা খানম (২৭), পরিবারের আরেকজন সদস্য মুহাম্মদ সালেহ (২৬), তার স্ত্রী রওশনারা বেগম (২৪) এবং আরও তিন শিশু। এরা সবাই আইএসে যোগ দিয়েছিল।

Reneta

ডেইলি মিরর জানায়, সিরিয়ায় পৌঁছানোর দুই মাসের মধ্যে তারা আইএসকে সমর্থন জানিয়ে বিবৃতি দেয়।বিবৃতিতে তারা শরিয়াহ মোতোবেক রাষ্ট্র পরিচালনার জন্য আইএসকে সমর্থন জানাতে পেরে আনন্দ প্রকাশ করে।

মান্নানের আগের স্ত্রীর ঘরের দুই সন্তানও যুক্তরাজ্যে বসবাস করেন। তারাও ওই ঘটনার পর পুলিশের কাছে পরিবারটি নিখোঁজ হিসেবে রিপোর্ট করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস
শেয়ারTweetPin

সর্বশেষ

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT