চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসের বাংলাদেশ সমন্বয়কসহ দুই জঙ্গি ‌গ্রেফতার

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
২:২৮ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসের বাংলাদেশ অঞ্চলের সমন্বয়কসহ দুই জঙ্গিকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রোববার রাতে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লিফলেট, ল্যাপটপ এবং জিহাদী বই।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি থেকে বাছাই করা ২০ সদস্য নিয়ে আইএসের বাংলাদেশ ইউনিট গঠন করা হয়েছে।

ইন্টারনেট নেটওয়ার্কের সূত্র ধরে রোববার রাতে উত্তরা পশ্চিম মডেল থানা এবং লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে আইএসের বাংলাদেশ অঞ্চলের সমন্বয়ক আমিনুল ইসলাম বেগ এবং তার সহযোগী সাকিব বিন কামালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপে পাওয়া যায় আইএস সম্পর্কিত নানা তথ্য।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, অনেক দিন থেকেই ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের এক শ্রেণীর তরুণদের জিহাদে অংশ নিতে উৎসাহ যুগিয়ে আসছিলো গ্রেফতার হওয়া আইএস জঙ্গিরা।

ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার দুই আইএস জঙ্গি মূলতঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। বাংলাদেশে আইএসএর কর্মকান্ড চালাতে জেএমবির চৌকশ সদস্যদের বাছাই করে আইএস এর একটি দলও ইতিমধ্যে গঠন করা হয়েছে।

সম্প্রতি দেশের ১০ জন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকির সঙ্গে গ্রেফতারকৃতরা জড়িত কি-না তাও খতিয়ে দেখার কথা জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসজঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT