চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসের ফাঁদ থেকে বেরিয়ে আসা বাংলাদেশী বংশোদ্ভূত জয়ার গল্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

পশ্চিমা জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন ইংল্যান্ডে বড় হওয়া বাংলাদেশী বংশোদ্ভূত তরুণী জয়া চৌধুরি। বাংলাদেশের শহরগুলোর উঠতি বয়সী মেয়েদের মতোই জিন্স-শার্ট পছন্দ ছিলো তার। অথচ সেই জয়াই মাত্র ১৯ বছর বয়সে আটকে পড়েন ভয়ঙ্কর এক ফাঁদে। সেই ফাঁদের আরেক নাম ইসলামি উগ্রপন্থা যার পতাকা বয়ে নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

আইএসের শীর্ষ জঙ্গি হয়ে ওঠা জন জর্জলাস নামের এক মার্কিন মুসলিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন জয়া । শুধু তাই নয় গর্ভবতী অবস্থায় কোন এক মোহে জনের সঙ্গে চলে যান সিরিয়ায়। এমনকি ৭ জন ‘জিহাদী’র জন্ম দিতেও রাজি হয়ে গিয়েছিলেন জঙ্গি স্বামীর কথায়।

তবে তুরস্ক হয়ে সিরিয়ায় যাওয়ার মাত্র এক মাস পরই ভুল ভাঙ্গে জয়ার। নিজ চোখে আইএসের নৃশংসতা, যৌনদাসত্বের ভয়ঙ্কর রূপ দেখে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি।

Banglabid

২০১৪ সালে জনকে ডিভোর্স দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল এবং অন্ধকার সময়ের ইতি টানেন জয়া।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল এবং সানডে টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, একটি মুসলিম ডেটিং ওয়েবসাইটে জনের সঙ্গে যোগাযোগ হয় জয়ার। ওয়েস্ট লন্ডনে জয়ার কলেজের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন ছিলো আইএস অনুসারি। তাদের মাধ্যমেই তার সঙ্গে জঙ্গিবাদী জনের পরিচয় হয়। ২০০৩ সালে পরিচয় থেকে পরিণয়। ২০০৪ সালে যুক্তরাজ্যের রোচডেলের টাউন হলে পরিবারের সম্মতি ছাড়াই এই উগ্রপন্থী মুসলিমকে বিয়ে করেন তিনি। কারণ ততোদিনে প্রথমবারের মতো মা হতে চলেছেন জয়া। আমেরিকায় কর্মরত জন মাঝে মাঝে যুক্তরাজ্যে আসতো জয়ার সঙ্গে সময় কাটাতে।

সানডে টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, জয়ার সঙ্গে জনের পরিচয়ের পর থেকেই বদলে যেতে থাকে সে। শুরু করে বোরকা পরা । পরিবারের সঙ্গে বাড়তে থাকে তার দূরত্ব। প্রতিবেশীদের দেয়া তথ্যানুযায়ী, বিয়ের শুরুতে বেশ অভাবেই সংসার করতে হয়েছে তাকে। এরপর হঠাৎ করেই এই দম্পতির হাতে কোথা থেকে যেনো প্রচুর টাকা চলে আসে। লন্ডনে বসবাস শুরু করে তারা। সেখানে উগ্রবাদী ইমাম শেখ আবু ইসা আল-রিফাই এর অন্ধ ভক্ত হয়ে যান দুজনে।

Reneta

মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা তথ্য অনুযায়ী, জয়া যে জন জর্জলাসকে বিয়ে করেছিলেন সে এখন আইএসে বিদেশী জঙ্গি সরবরাহকারীদের শীর্ষস্থানীয় একজন। জনের বাবা মার্কিন বিমান বাহিনীর ডাক্তার টিমোথি জর্জলাস। যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর তার ছেলেই ধর্মান্তরিত হয়ে উগ্রবাদী হয়ে উঠতে শুরু করে। শুরুর দিকে আল কায়দা অনুসারী জনকে ২০০৬ সালে গ্রেফতার করে এফবিআই। আমেরিকা-ইসরায়েলের পাবলিক অ্যাফেয়ার্স ওয়েবসাইটে বিনা অনুমতিতে প্রবেশ করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রমিকরাই দেশের উন্নয়নের চালিকা শক্তি

পরবর্তী

ইসি বা সার্চ কমিটিতে নারী প্রতিনিধি চায় না খেলাফত আন্দোলন

পরবর্তী

ইসি বা সার্চ কমিটিতে নারী প্রতিনিধি চায় না খেলাফত আন্দোলন

শীতে ‘উষ্ণতা’ রাজনীতিতে ‘শীত’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT