চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসের পোস্টারে রক্তাক্ত মেসি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বকাপের বাকি এখনো সাত মাসের বেশি। তার আগে ইসলামিক স্টেট (আইএস) এর সমর্থকরা লিওনেল মেসির ভয়ঙ্কর পোস্টার ছেপে রাশিয়ার উৎসব পণ্ড করার হুমকি দিয়েছে।

পোস্টারটি ছেপেছে ইসলামিক স্টেটের নব্য সমর্থক বলে পরিচিত মাউথপিস ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন। কারাগারে কয়েদির পোশাকে দাঁড়িয়ে থাকা মেসির চোখে রক্ত। এমন ছবির নিচে লেখা, ‘শুধুই সন্ত্রাসবাদ।’ উপরের দিকে ট্যাগলাইনে লেখা, ‘তুমি এমন একটি স্টেটের জন্য যুদ্ধ করছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই।’

রাশিয়া বিশ্বকাপ ঘিরে উগ্রবাদী সংগঠনটির হুমকি এই প্রথম নয়। গত সপ্তাহেও মুখোশ পরা এক জঙ্গির ছবির পোস্টার ছাড়ে তারা। সেখানে লেখা ছিল, ‘আমাদের অপেক্ষায় থাকো।’

২০১৮ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে ১৪ জুন। শেষ ১৫ জুলাই। রাশিয়ার ১১টি শহরের বিভিন্ন স্টেডিয়ামে ম্যাচগুলো হবে।

আরেকটি পোস্টারে আইএস লিখেছে, ‘ও রাশিয়ায় আল্লাহর শত্রুরা, আমি প্রতিজ্ঞা করছি যে মুজাহিদিনের গোলা তোমাদের পুড়িয়ে দিবে, একটু অপেক্ষা করো।’

আইএসের আরেকটি পোস্টার
Reneta

আইএসকে নিয়ে রাশিয়া কয়েক বছর ধরে অস্বস্তিতে আছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে এপ্রিলেও ভয়াবহ হামলা হয়। তাতে ১৪ জনের মতো নিহত হওয়ার খবর পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসমেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT