চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসের নতুন নেতা ইব্রাহিম আল-হাশেমি কুরাইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দলের শীর্ষ নেতা আল বাগদাদির মৃত্যুর চার দিন পর ওই খবরের সত্যতা স্বীকার করল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইসির নাম ঘোষণা করেছে সংগঠনটি। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে আইএস।

আইএসের বার্তা সংস্থা আমাক এক অডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করে। তারা বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে একটি শোক বার্তাও দিয়েছে। দলটির মুখপাত্র আবু হামজা আল কুরেইসি এ শোকবার্তা পড়ে শোনান।

একইসঙ্গে বাগদাদির উত্তরসূরি অর্থাৎ, দলের নতুন নেতা হিসাবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইসির নাম ঘোষণা করেন তিনি।

বৃহস্পতিবার রাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিয়ষটি জানানো হয়েছে।

যুক্তরাজ্যের ওয়েলসের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের আইএস বিষয়ক গবেষক আইমেন আল তামিমি বলেছেন, ‘এ নামটি অপরিচিত, তবে এই ব্যক্তি হাজ আবদুল্লাহ নামের এক শীর্ষ ব্যক্তিত্ব হতে পারেন, যাকে বাগদাদির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।’

বৃহস্পতিবারের আইএস বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে প্রতিশোধ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

Reneta

বিবৃতিতে বলা হয়েছে, “বাগদাদির নেতৃত্বে যা হয়েছে তার তুলনায় আরো ভয়ঙ্কর দিন আসতে চলেছে। বাগদাদির মৃত্যুতে ইসলামিক স্টেটের এক প্রধান মুছে গেছে ঠিকই, কিন্তু সংগঠন এখনও মরে যায়নি।”

চলতি বছরের এপ্রিলে শ্রীলঙ্কার গির্জা ও রেস্টুরেন্টে বোমা হামলা চালিয়ে আইএসের সদস্যরা ২৫০ জনকে হত্যা করেছে বলে দাবি করে এক ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন আইএসের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদি।

২০১৪ সালের ইরাকের মসুলের গ্রেট মসজিদে প্রথমবারের মতো দেখা গিয়েছিল বাগদাদিকে। ওই মসজিদে দেয়া এক ভাষণে সিরিয়া এবং ইরাকের কিছু অঞ্চল ইসলামি খিলাফত রাষ্ট্রের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।

গত শনিবার রাতে সিরিয়ার ইদলিব প্রদেশের বারিশায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের সময় মৃত্যু হয় আইএসের প্রতিষ্ঠাতা তথা শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির। পরদিন রোববার সেই অভিযান এবং আল বাগদাদির মৃত্যুর খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT