আন্তর্জাতিক

আইএস’র হাতে শিরোচ্ছেদের অপেক্ষায় থাকা ৭০ বন্দী উদ্ধার

আইএস’র হাতে শিরোচ্ছেদের অপেক্ষায় থাকা ৭০ বন্দী উদ্ধার

ইরাকে ইসলামিক স্টেট আইএস এর কাছে বন্দী ৭০ জনকে উদ্ধার করেছে মার্কিন সামরিক বাহিনী এবং ইরাকি কুর্দি নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবারের এই অভিযানে এক মার্কিন সেনাও নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

উত্তর ইরাকের হাওয়িজা এলাকার একটি অস্থায়ী বন্দী শিবিরে আচমকা হানা দেয় মার্কিন স্পেশাল ফোর্স ও কুর্দি সেনাবাহিনীর যৌথ দল। আইএসের কয়েকজন শীর্ষ নেতা সেখানে ছিলো বলে সংবাদ ছিলো তাদের কাছে।

তবে অভিযানে কোনও আইএস নেতাকে পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছিলো উদ্ধারকৃত বন্দীদের শিরোচ্ছেদ করার পরিকল্পনা ছিলো আইএসএর।

বিষয়:আইএসজঙ্গি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…