জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আএস) কাছ থেকে জ্বালানি তেল কিনছে সিরিয়ার বাসার আল আসাদ সরকার। এমনই দাবি করেছেন দেশটির প্রতিবেশী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সিরিয়া রাষ্ট্রীয়ভাবে আইএসকে সমর্থন দিচ্ছে বলেও দাবি তুর্কি প্রধানমন্ত্রীর।
ইস্তাম্বুলে জ্বালানি সম্মেলনের বক্তৃতায় এরদোগান বলেন, আজকের মানবিক বিপর্যয় ও সন্ত্রাস আতঙ্কের মূল শত্রু সিরিয়া সরকার। তারা নিজ দেশের ৩ লাখ ৮০ হাজার মানুষকে হত্যা করেছে। আসাদ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসকে মদদ দিচ্ছেন।
তুর্কি প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের সব সন্ত্রাসী গোষ্ঠীই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসাদ সরকার রক্ষার চেষ্টা করছে। আইএআইএলকেও তার সরকার সমর্থন দিচ্ছে। অর্থের জন্য আসাদ এখন আইএস’র তেল কিনছে। এটা এক চোখে দেখলে চলবে না। এটা এখন পরিস্কার।






