চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইইবি’র দ্বিবার্ষিক নির্বাচন বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

দেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক (২০২০-২১ মেয়াদের) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩২টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে।

এ উপলক্ষে আইইবি নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

আইইবি সদর দফতরে ১০টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থী, ২৭টি কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার পদের জন্য ১৮০ জন, ৭টি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি ঢাকা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৯জন এবং ৩০টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইঞ্জিনিয়ার্স রিক্রেশন সেন্টার, ঢাকায় ১২টি পদের বিপরীতে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১৪ জন এবং ৮টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া, ইঞ্জিনিয়ার্স রিক্রেশন সেন্টার, চট্টগ্রামে ৮টি পদের বিপরীতে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি খুলনা কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ৬ জন এবং ১৯টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইইবি রাজশাহী কেন্দ্রের ৪টি পদের বিপরীতে ১০ জন এবং ২১টি লোকাল কাউন্সিল মেম্বার পদের বিপরীতে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮,৮০৮ জন।

Reneta

আইইবি কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান প্রকৌশলী হামিদুল হক বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ভোটাররা যেন শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করতে পারেন সেই জন্য পর্যাপ্ত সংখ্যক বুথ থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার প্লাটুন পুলিশ মোতায়েন থাকবে। এর পাশাপাশি আনসার, স্কাউটসহ সেচ্ছাসেবক থাকবে। নির্বাচনে ভোটাররা ওএমআর সিটের মাধ্যমে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

‘উন্নত জগৎ গঠন করুন’, এ স্লোগানকে সামনে রেখে ১৯৪৮ সালের ৭ মে আইইবি প্রতিষ্ঠা লাভ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইবিইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT