চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আঁখির দিনে অন্যরা আড়ালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরে ১০ মিটার এয়ার পিস্তলে সোনার পদকের আশা জাগিয়েও পারেননি বাংলাদেশের শুটার আরদিনা ফেরদৌস আঁখি। কাঠমান্ডুর সাতদোবাটো শুটিং কমপ্লেক্সে শুক্রবার ভারতের প্রতিযোগীর কাছে স্বর্ণপদক ছেড়ে দিতে হয়। রুপা জিতেছেন কুষ্টিয়ার মেয়ে আঁখি। তার দিনে অবশ্য অন্য কেউ আলো জ্বালাতে পারেননি।

২৩৮.৪ পয়েন্ট নিয়ে সোনা জেতেন ভারতের শ্রী পরমানানথাম। আঁখি তোলেন ২৩৪.৬ পয়েন্ট। গতবার শিলং-গুয়াহাটির আসরে আরমিন আশা ও তুরিং দেয়ানকে সঙ্গে নিয়ে দলগত রুপা জিতেছিলেন আঁখি।

এবার আঁখির হাত ধরে পিস্তলে মেয়েদের একক ইভেন্টে প্রথমবার বাংলাদেশের কোনো শুটার পদক জিতলেন। এসএ গেমসের ইতিহাসে মেয়েদের পিস্তলের একক ইভেন্ট থেকে বাংলাদেশকে প্রথম রুপা এনে দিয়েছেন এই শুটার।

এদিন বাংলাদেশের জন্য কেউ সোনার সফলতা আনতে পারেননি। সাঁতারে রোমানা আক্তার পারেননি আলো ছড়াতে। গলফের ব্যক্তিগত ও দলীয় ইভেন্ট থেকে চারটি রুপা পেয়েছে বাংলাদেশ। ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে মোহাম্মদ ফরহাদ চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে রুপা পান।

পুরুষ দলীয় ইভেন্টে বাংলাদেশের ফরহাদ মো. সম্রাট, মো. শাহাবুদ্দিন ও মো. শফিক ৮৫৬ স্কোর করে রুপা জিতেছেন। মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে জাকিয়া সুলতানা রুপা জিতেছেন ৩১৭ স্কোর করে। দলগত ইভেন্ট থেকে বাংলাদেশের নাসিমা আক্তার, সোনিয়া আক্তার ও জাকিয়া সুলতানা রুপা এনেছেন।

মেয়েদের ৭১ কেজি ওজন শ্রেণিতে রোকেয়া সুলতানা সাথী রুপা জিতেছেন। ছেলেদের ৮৯ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২৩) এবং ক্লিন অ্যান্ড জার্ক (১৪৫) মিলিয়ে ২৬৮ কেজি তুলে রুপা পান শাখায়েত হোসেন। মেয়েদের কাবাডিতে শ্রীলঙ্কাকে ১৭-১৬ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পায় বাংলাদেশ।

Reneta

অ্যাথলেটিকসে ছেলেদের ৪*১০০ মিটার রিলেতে আব্দুর রউফ-শরিফুল-মোহাম্মদ ইসমাইল-হাসান মিয়া ৪২.৩৪ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। মেয়েদের ৪*১০০ মিটার রিলেতে শরিফা খাতুন-সোহাগী আক্তার-তামান্না আক্তার-শিরিন আক্তারে গড়া দল ৪৭.২০ সেকেন্ড সময় নিয়ে ছয় দলের মধ্যে চতুর্থ হয়।

মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে জুনাইনা ৫ মিনিট ২৫.২৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। ছেলেদের ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে ফয়সাল আহমেদ ১৭ মিনিট ০০.৩৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ফয়সাল আহমেদ।

মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রোমানা আক্তার ১ মিনিট ১৮.৮৭ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হন। সপ্তম হন মুক্তি খাতুন (১ দশমিক ২১.০৫ মিনিট)। ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে জুয়েল আহমেদ ২ মিনিট ১৬.৩০ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হন। এই ইভেন্টের মেয়েদের বিভাগে সুরাইয়া আক্তার ২ মিনিট ৩৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হন। নাইমা আক্তার ২ মিনিট ৪৩.১৭ সেকেন্ড সময় নিয়ে হন ষষ্ঠ।

ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে আরিফুল ইসলাম ১ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। সুকুমার রাজ হন পঞ্চম। ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে আসিফ রেজা ২৩.০৪ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ এবং মাহফিজুর রহমান সাগর (২৩.৭৮ সেকেন্ড) পঞ্চম হন।

ছেলেদের ইপে ইভেন্টে মোহাম্মদ ইমতিয়াজ, সাবরে ইভেন্টে ইফতেখার আলম বিপুল ও মেয়েদের ফয়েল একক ইভেন্টে মাহিমা আক্তার মৌ ব্রোঞ্জ পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএ গেমস-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT