চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাসিড নিক্ষেপের অভিযোগে সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ন ০৫, জুন ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন তার সাবেক স্বামী পাইলট এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।

মিলা ছাড়াও এ মামলায় তার সহকারী পিটার কিমকেও আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন: বুধবার  এই মামলা দায়ের করা হয়।

ওসি বলেন, গত ৪ জুন পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ৭ ধারায় একটি মামলা করেন।

‘এজাহারে তিনি উল্লেখ করেছেন, গত ২ জুন রাত ৮টার দিকে উত্তরায় তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে পারভেজের গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় মিলা ও তার সহকারীকে দায়ী করেছেন তারা। আমরা মামলাটি তদন্ত করে দেখছি।’

এর আগেও গত মাসে  মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছিলেন পারভেজ সানজারি। ওই মামলাটিও তদন্ত করছে পুলিশ।

Reneta

পারভেজ সানজারির সঙ্গে বছরখানেক আগে বিবাহ বিচ্ছেদ হয় মিলার। এরপর থেকেই দু’জন দু’জনের প্রতি প্রকাশ্যে নানা সময় অভিযোগ করে আসছিলেন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে মিলা তার সাবেক স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। মিলার অভিযোগের আঙুল সানজারির পরিবারের দিকেও ছিল।

আর সানজারির অভিযোগ, বিচ্ছেদের পর থেকেই মিলা তাকে হুমকি দিয়ে আসছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাসিড নিক্ষেপপারভেজ সানজারিমিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT