চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাসাঞ্জের বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় জামিন বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জুলিয়ান অ্যাসাঞ্জ এবং উইকিলিকস এর বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় জামিন পেতে ব্যর্থ হয়েছেন চেলসি ম্যানিং। তার জামিন বাতিল করে আদালত তাকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে পাঠিয়েছেন।

আদালতের এই আদেশের পর চেলসি এখন উচ্চ আদালতে যাবেন বলে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।

অ্যাসাঞ্জ এবং উইকিলিকস এর বিরুদ্ধে সাক্ষ্য দিতে বিচারিক আদালতের তদন্তে অংশ নিতে অস্বীকার করায় গত মাসে ৩১ বছর বয়সী চেলসিকে কারাগারে পাঠানো হয়।

গোপন জুরি বোর্ডের মাধ্যমে এই শুনানীর কাজ চলছে। এই বোর্ডের কাছে গোপনে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বিচারককে চেলসি বলেন, ‘‘আপনি যে সাজা দিতে চান, দিতে পারেন।” আমি কোন গোপন প্রক্রিয়ায় অংশ নিব না। বিশেষ করে এমন একটি ঘটনার ক্ষেত্রে, যেখানে এই প্রক্রিয়া কোন রাজনৈতিক বক্তব্য সুরক্ষাকারী কোন কর্মীকে সাজা দেয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে।

তার এই বক্তব্যের পরই আদালত তাকে কারাগারে পাঠায় এবং বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা না করা পর্যন্ত তাকে সেখানেই রাখার নির্দেশ দেন। এরপর তার আবেদনের প্রেক্ষিতে গত সোমবারও আদালত তার জামিন বাতিল করে দেন।

আদালতের এই নির্দেশের পর ট্রান্সজেন্ডার চেলসির আইনজীবী বলেন, চেলসির কাছ থেকে জোরপূর্বক অ্যাসাঞ্জের বিরুদ্ধে সাক্ষ্য নেয়ার চেষ্টা করা হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম, চতুর্থ এবং ষষ্ঠ সংশোধনী অনুযায়ী চেলসির অধিকারকে খর্ব করছে।

তিনি বলেন, জুরি বোর্ড চেলসির সম্মতি নিতে ব্যর্থ হয়েছে এবং সরকারও এই জুরি বোর্ডের ক্ষমতার অপব্যবহার করছে।

পরে আইনজীবীর মাধ্যমে চেলসি জানান, একন তিনি আবারও সুপ্রিম কোর্টে আপিল করার চিন্তা করছেন।

উইকিলিকসকে সরকারি কূটনৈতিক তারবার্তা সরবরাহ করায় ভূমিকা রাখার অভিযোগে চেলসিকে ২০১৩ সালে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

পরে চেলসি ম্যানিংয়ের সাজা কমিয়ে দেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই সেনা সদস্যের সাজার মেয়াদ ২০৪৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০১৭ সালের ১৭ মে তাকে মুক্তি দেয়া হয়।

ট্যাগ: উইকিলিকসজুলিয়ান অ্যাসাঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার আপিল গ্রহণের বিষয়ে শুনানি আগামী মঙ্গলবার

পরবর্তী

বিমানের ইকোনোমি ক্লাসে আমির, ভিডিও ভাইরাল

পরবর্তী

বিমানের ইকোনোমি ক্লাসে আমির, ভিডিও ভাইরাল

প্রথমবার নিজ পরিচয়ে তৃতীয় লিঙ্গদের ভোটার করা হচ্ছে

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT