চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজ দেখতে পায়ে হেঁটে ২২ দেশ ঘুরে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ পূর্বাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
পায়ে হাঁটা করে ২২ দেশ ঘুরে অ্যাশেজ দেখার অভিজ্ঞতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেনের মাটিতে পা দিয়েই ভবিষ্যৎবাণী করে ফেললেন এড মিলার। ইংল্যান্ড অ্যাশেজ জিতবে ৩-২ ব্যবধানে। কত লোকে কত কিছুই তো বলে! মিলার আবার কে! এমন প্রশ্নে বলতে হয়, এই মিলারকে সেই কত লোকের তালিকায় ফেলা যাবে না। কারণ যখন জানবেন কেবল অ্যাশেজ দেখতে ইংল্যান্ড থেকে ২২ দেশ ঘুরে অস্ট্রেলিয়ায় এসেছেন এ ভদ্রলোক, পথে একবারও চড়েননি বিমানে, অনেকটা পথই এসেছেন পায়ে হেঁটে, তখন তার কথাকে সামান্য গুরুত্ব দিতেই হয়! এমন ক্রিকেটপ্রেম যার, তার ক্রিকেটপ্রজ্ঞাও নিশ্চয় একেবারে ফেলনা নয়!

পেশায় শিক্ষক এড মিলারের ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়াগামী সফর শুরু হয় চলতি বছরের জুলাইয়ে। এক বছর চাকুরী না করার সিদ্ধান্ত নিয়ে তবেই সফরের শুরু। ভিন্ন কিছু করে দেখাতে চান, তাই সিদ্ধান্তটাও হওয়া চাই ব্যতিক্রমধর্মী । যেমন ভাবা, তেমন কাজ। মিলার বেরিয়ে পড়লেন পায়ে হেঁটে অ্যাশেজ সফরে।

বেলজিয়াম থেকে শুরু করে বলতে অর্ধ-পৃথিবীই ঘোরা হয়ে গেছে মিলারের। যাত্রা পথে মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। অস্ট্রিয়ার খাঁড়া বরফ আচ্ছাদিত পাহাড় হেঁটে পার হতে হয়েছে। আকস্মিক ঝড় ও বন্যায় একবার মরতে মরতে বেঁচে গেছেন। পায়ে চলার সেতুও ডুবে ছিল বন্যায়। তারপরও ঠিকই অস্ট্রিয়া পেরিয়ে অন্য দেশে গেছেন মিলার। শেষে পা পড়েছে অস্ট্রেলিয়ায়।

পথে মানুষের ভালোবাসা ও সাহায্য দুহাতভরে পেয়েছেন এ ক্রিকেট ভক্ত শিক্ষক। পানি পথে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে ইন্দোনেশিয়ার মানুষদের সাহায্য পেয়েছেন। বৈরি রাশিয়ার মানুষদের কাছ থেকেও পেয়েছেন সমান সাহায্য। এমনকি অস্ট্রেলিয়ার ডারউইন থেকে ব্রিসবেনে যেতে যখন তার কাছে ২ হাজার ডলার হাঁকাচ্ছিল ট্যাক্সি চালকরা, তখন দিন প্রতি ১০ ডলারে তাকে প্রথম অ্যাশেজের ভেন্যুতে পৌঁছে দিয়েছেন এক নারী।

ক্রিকেট মাঠে একজন দর্শক উল্লাসে হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে শুধু খেলা দেখতেই অস্ট্রেলিয়ায় আসেননি মিলার। পথে পথে সেরেছেন একটি মহৎ কর্মও। টেস্টিকুলার ক্যান্সারের বিরুদ্ধে জনগণকে সচেতন করার পাশাপাশি তহবিল সংগ্রহ করেছেন। খেলার মাঠে দর্শকদের কাছেও তহবিল সংগ্রহ করার ইচ্ছা তার। আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে সেজন্য আবেদন জানিয়ে রেখেছেন।

Reneta

‘সন্দেহাতীতভাবে আমার জীবনের সেরা অভিজ্ঞতা। পথে পথে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মিশতে পারা আমার কাছে ছিল দারুণকিছু। পথে টেস্টিকুলার ক্যান্সারের জন্য তহবিল গড়েছি। মাঠেও দর্শকদের কাছে চাইব। খেলা দেখতে আসা ক্রিকেটভক্তরা চাইলে আমার বক্সে একটা কয়েন ফেলতে পারেন।’

পুরো ভ্রমণে বিমানে না চড়লেও শেষপর্যন্ত আকাশে উড়তেই হচ্ছে মিলারকে। হেঁটে কিংবা গাড়িতে চড়ে দেখতে চাইলে দ্বিতীয় টেস্টের ভেন্যু অ্যাডিলেডে সময় মত পৌঁছানো হবে না। তাই বিমানে চড়েই সেখানে যাওয়ার ইচ্ছে ক্রিকেট পাগল ইংলিশ শিক্ষকের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT