চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাভেঞ্জার্সের টিকেট পেতে মরিয়া দর্শক, ভোর থেকে দীর্ঘ লাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স গ্রাউন্ড লোকে-লোকারণ্য। শুধু তাই? শপিং মলের বাইরে লম্বা লাইন! সরেজমিনে দেখা মিলেছে, স্টার সিনেপ্লেক্সে পৌঁছানোর লিফট ধরতেই তুলকালাম সকাল থেকে। কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা যায়, আগামীকাল শুক্রবার (২৭ এপ্রিল) বিশ্বজুড়ে একযোগে মুক্তি পাচ্ছে মার্ভেল কমিকসের সুপারহিরোদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স’।

ঢাকার স্টার সিনেপ্লেক্স ছবিটির প্রদর্শন করবে। ওই ছবির অগ্রিম টিকিটের জন্য এত লম্বা লাইন আর ভিড়ভাট্টা! শপিং মলের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, সিনেমা দেখতে মানুষের এই দীর্ঘ লাইন ‘আয়নাবাজি ছবির প্রদর্শনে হয়েছিল। তবে এখন যেমন ভীড় দেখা যাচ্ছে, এতটা দেখা যায়নি।

সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, অ্যাভেঞ্জার্স নিয়ে মানুষের আগ্রহ দেখার মতো। সারা বিশ্বেই এই ছবিটি নিয়ে একই রকম চাহিদা। ঢাকার দর্শকের চাহিদা দেখে প্রতিদিন ১৩টি করে শো চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। এরমধ্যে আগামী শুক্রবার ও শনিবারের কোনো টিকিট নেই।

আমি স্টার সিনেপ্লেক্সে ১৪ বছর ধরে কাজ করছি। আমার ক্যারিয়ারে দর্শকদের অগ্রিম টিকেটের জন্য এত ভীড় এর আগে কখনো দেখিনি। কোনো ঈদ নেই, উৎসব নেই অথচ সিনেমার টিকিট পেতে গতকাল বুধবার থেকেই দীর্ঘ লাইন। স্টার সিনেপ্লেক্সের টিকিট কাউন্টার থেকে সেই লাইন বসুন্ধরা সিটির সামনে রাস্তা পর্যন্ত গিয়ে ঠেকেছে। এটা সত্যিই দারুণ একটা ব্যাপার। ভালো নির্মাণ হলে যে দর্শক সিনেমা হলে আসে সেটারই প্রমাণ দিল ‘অ্যাভেঞ্জার্স’।

আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডার-ম্যান, ব্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী, কে নেই এই সিনেমায়! পৃথিবী রক্ষার মিশনে দেখা যাবে সব সুপারহিরোকেই। সারা বিশ্বে সাড়া জাগানো অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন ছবি এটি। এর আগে কোনো সিনেমায় এত সুপারহিরোদের একসাথে কখনো দেখা যায়নি। সিনেমাটি সবচেয়ে বড় বাজেটের সিনেমা বলেও জানা গিয়েছে। আর শুধু এজন্যই বিশ্বব্যাপী মানুষের কাছে আগ্রহের শীর্ষে অ্যাভেঞ্জার্স।

যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন- দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। তারা এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি ছবি পরিচালনা করেন। দুই ভাই জানিয়েছেন, ২০০৮ সালে ‘আয়রন ম্যান’ ছবির মাধ্যমে যে গল্প শুরু হয়েছিল, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর মাধ্যমে এর সমাপ্তি হবে। আর এজনই ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতূহলের মাত্রাটা একটু বেশি

ট্যাগ: অ্যাভেঞ্জার্সবসুন্ধরালিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin5
পূর্ববর্তী

ছাত্রলীগকে আরও বেশি সতর্ক হতে হবে: আমু

পরবর্তী

‘এবার আশা করছি আমি সালমান হত্যার সুষ্ঠু বিচার পাবো’

পরবর্তী

‘এবার আশা করছি আমি সালমান হত্যার সুষ্ঠু বিচার পাবো’

ভারত-ট্রেনের ধাক্কায় স্কুলবাস

চলন্ত ট্রেনের ধাক্কায় চুরমার শিশুভর্তি স্কুলবাস, বহু হতাহত

সর্বশেষ

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT