গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ও-তে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড পি’ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগল বলছে, ব্যবহারকারীদের জন্য বেশ আরামদায়ক করে সাজানো হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটি। এটা হবে ব্যাটারি সাশ্রয়ী।
সেই সাথে বড়সড় পরিবর্তন এসেছে হোম স্ক্রিনেও। অ্যান্ড্রয়েড ফোনের উপরে যে গুগল সার্চ বক্স এতদিন ছিল, নতুন সংস্কারণে তা টাইপিং এর সুবিধার্থে নিচে নামানো হয়েছে, হাতের আঙ্গুলের নাগালে নিয়ে আসা হয়েছে।
শুধুমাত্র হোম স্ক্রিনের উপরের দিকে স্লাইড আপ করে পাওয়া যাবে সবগুলো এপস আইকন, যেখান থেকে ব্যবহারকারী তার পছন্দের অ্যাপলিকেশনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন।
এছাড়াও নিচের দিকে রিসেন্ট এপস শিফটের জন্য যোগ করা হয়েছে বিশেষ ডেডিকেটেড আইকন, যেটি মাল্টি টাস্কিংকে আরো সহজ করে দেবে।
নতুন সংস্করণে সেটিংস আইকনকেও হোমে সংযুক্ত করা হয়েছে। ফলে কুইক সেটিংস আরও দ্রুত করা যাবে। মাল্টি টাস্কিংয়ের সুবিধার্থে সবচেয়ে আকর্ষণীয় করা হয়েছে স্ক্রিন স্প্লিট অপশন, যেখানে স্ক্রিনকে কয়েকটি ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন অ্যাপলিকেশন নিয়ে কাজ করা যাবে।
সাউন্ড ভলিউম আপ-ডাউন, নেভিগেশন ঠিক এর ফিজিক্যাল বাটনের পাশেই প্রদর্শিত হবে; পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসঙ্গে চেপে ধরে সাউন্ড মোড পরিবর্তনও করা যাবে।







