চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসন যেভাবে শীর্ষে উঠলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাঁক খাওয়া বল। অথবা লেট সুইং। ব্যাটের কানা নিয়ে চোখের পলকে ক্যাচ। জেমস অ্যান্ডারসন মানেই এমন দৃশ্যের সমাহার। ২০ বছর বয়সে অভিষেকের পর ৩৬ বছর বয়সে এসে টেস্টে পেসারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হয়েছেন। তার ক্যারিয়ারের চমকপ্রদ সব পরিসংখ্যান নিয়ে চ্যানেল আই অনলাইনের এই আয়োজন।

শুরুতে যেমন ছিলেন
জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম ওভারে ১৭ রান দেন। কিন্তু তৃতীয় ওভারে এসে মার্ক ভার্মেলনকে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন। ইনিংসে ৭৩ রান দিয়ে ৫ উইকেট নেন।

শুরুর সেই দিনগুলোতে অ্যান্ডারসনের বলে এতটা ধার ছিল না। বেশ রান বেরিয়ে যেত ওভারগুলো থেকে। প্রচুর হাফভলি করতে দেখা যেত। কিন্তু ধীরে ধীরে সুইংয়ে দক্ষতা বাড়িয়ে এই সমস্যা কাটিয়ে ওঠেন।

বেশি বার আউট করা ব্যাটসম্যান
অ্যান্ডারসনের উইকেট এখন ৫৬৪টি। এর মধ্যে তিনি ১১ বার আউট করেছেন সাবেক অস্ট্রেলিয়ান বোলার পিটার সিডলকে। কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ১৪ ম্যাচে আউট করেছেন ৯ বার। চারটি অ্যাশেজ সিরিজ জয়ে তার অবদান অনেকখানি। অস্ট্রেলিয়ার ওয়ার্নার এবং ক্লার্ককে আউট করেছেন ৯ বার করে। ওয়াটসনকে ফিরিয়েছেন ৮ বার।

উইকেটের ধরণ
এক তৃতীয়াংশ উইকেট নিয়েছেন ফিল্ডারদের ক্যাচ থেকে। তারপর তার বলে বেশি ক্যাচ নিয়েছেন উইকেটরক্ষক। এরপর বোল্ড, এরপর এলবিডব্লিউ।

Reneta

অ্যালিস্টার কুক অ্যান্ডারসনের বলে বেশি প্রথম স্লিপে দাঁড়িয়েছেন। উইকেটরক্ষকের পর তিনিই বেশি ক্যাচ ধরেছেন, ৪০টি।

প্রিয় প্রতিপক্ষ
ভারতীয়দের পেলেই জ্বলে ওঠেন অ্যান্ডারসন। অন্য যেকোনো দলের চেয়ে ভারতীয় ব্যাটসম্যানদের তিনি বেশিবার আউট করেছেন। ২৭ ম্যাচে তার উইকেট ১১০টি।

ঘরের মাঠে অপ্রতিরোধ্য
অধিকাংশ বোলারদের মতো ঘরের মাঠে অ্যান্ডারসনকে খেলা কঠিন। ৫৬৪ উইকেটের মধ্যে ৩৬৮টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের মাটিতে।

তথ্যসূত্র: বিবিসি, ক্রিকইনফো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস অ্যান্ডরসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT