চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্ডারসন-ব্রডকে টেস্ট দলে ফেরাতে চান স্টোকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ২৯, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস সাদা পোশাকের স্কোয়াডে দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে চেয়েছেন।

গত মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে এ দুই ক্রিকেটার বাদ পড়েছিলেন। বৃহস্পতিবার টেস্ট অধিনায়কত্ব পাওয়া স্টোকস চান আসছে গ্রীষ্মে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে পেসারদ্বয় ফিরে আসুক।

ইংলিশদের ম্যানেজিং ডিরেক্টরের পদে নতুন দায়িত্ব পাওয়া রবার্ট কি এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সেরা দল বেছে নিতে চাই। দল নির্বাচন নিয়ে অতিরিক্ত চিন্তা করতে যাচ্ছি না।’

‘বেন স্টোকস প্রথম যেটি বলেছিলেন, তার মধ্যে একটি ছিল জিমি (অ্যান্ডারসন) এবং ব্রডি (ব্রড) ফিরে আসছে। আমি এতে একমত। আমরা একমত না হলে গল্পটা ভিন্ন হতে পারত। তবে এটি বিতর্কের বিষয় ছিল না।’

ইংল্যান্ডের হয়ে টেস্টে ৬৪০ উইকেট নেয়া ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া শেষ অ্যাশেজে ৩ ম্যাচে ২৩.৩৭ গড়ে ৮ উইকেট নিয়েছিলেন।

সবশেষ অ্যাশেজে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্টুয়ার্ট ব্রডও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না। ইয়ান বোথাম ও বব উইলসের মতো খ্যাতিমান বোলারদের টপকে ইংলিশদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সেরা উইকেট শিকারি ব্রড, উইকেট সংখ্যা ৫৩৭।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডারসনব্রডলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

ফেব্রুয়ারি ২০, ২০২৬

নওগাঁয় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: বিবিসি

ওসাকায় পানি ব্যবস্থা মেরামতের জন্য ২১ কেজি স্বর্ণের বার দান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

৪৪তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪ হাজার ১৩৬ জন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধান উপদেষ্টার শেষ ঘণ্টা!

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT