চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যান্টিগা বিপর্যয়ে অজুহাত খুঁজছেন না তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার সঙ্গে সবচেয়ে বাজেভাবে হারের কোনো অজুহাত দাঁড় করাতে চান না তামিম ইকবাল। এমন হারে কেবল নিজেদের দায়ই দেখছেন টাইগার ওপেনার।

বাংলাদেশ ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় এক ইনিংস ও ২১৯ রানে টেস্ট জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেও এমন হার সমর্থকদের মতো ক্রিকেটারদেরও হতভম্ব করেছে বলে জানিয়েছেন তামিম।

বাংলাদেশের ওপেনার বলেন, ‘অ্যান্টিগা টেস্ট আপনাদের জন্য যেমন শকিং ছিল আমাদের জন্যও সেইম শকিং ছিল। আমরা জানি যে আমরা এর থেকে অনেক ভালো দল। আমরা আসলে যে ধরণের পারফরম্যান্স করেছি সেটা কোনোভাবেই প্রত্যাশিত না।’

‘যে জিনিসটা দলের মধ্যে আছে… আমরা কোনভাবেই অজুহাত খোঁজার চেষ্টা করছি না। আমরা জানি যে আমাদের ভুলের কারণেই এই পারফরম্যান্সটা হয়েছে। আর এটা আশা করি আমরা সামনের টেস্ট ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করবো’ -যোগ করেন তামিম।

১২ জুলাই জ্যামাইকায় শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানে দলের এখন প্রধান কাজ আত্মবিশ্বাসের খোঁজ করা, ‘আমার জন্য এবং দলের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের বিশ্বাস রাখতে হবে নিজেদের ওপর যে আমরা ভালো করতে পারি দলগত হিসেবে এবং ব্যক্তি হিসেবেও। আমরা বড় রান করতে পারি সেই বিশ্বাসও করতে হবে।’

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের টপ ও মিডলঅর্ডার ধসে পড়ার পর শঙ্কা জেগেছিল প্রথমবারের মতো দুই ইনিংসেই একশো রানের নিচে গুটিয়ে যাওয়ার। সেখান থেকে লড়াই করে দলকে তিন অঙ্ক পার করান নুরুল হাসান। ভালো সঙ্গ দিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও রুবেল হোসেনও।

Reneta

তাদের কাছ এখন প্রেরণা খুঁজছেন তামিম, ‘আপনারা যদি শেষ ম্যাচে সোহান এবং লোয়ার অর্ডারে রুবেল যেভাবে করেছে এটা প্রমাণ করে যে, আপনি যদি পর্যাপ্ত সময় ব্যয় করেন উইকেটে, যতই কঠিন উইকেট হোক না কেন আপনি রান করতে পারবেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি।

কানাডায় ফিফা বিশ্বকাপে “ফ্রম ড্রইং টু ওয়ার্ল্ড কাপ বাস” অর্জন করেছে বাংলাদেশি সাগ্নিক

এপ্রিল ২৩, ২০২৬

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে আরও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

এপ্রিল ২৩, ২০২৬

‘বাসভাড়া কিলোমিটারে বাড়ছে ১১ পয়সা’

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিচারকাজ থেকে সরানো হলো বিচারপতি আব্দুল মান্নানকে

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বছরের শেষ দিকে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT