অ্যানিমেশন কিংবা কমিকস থেকে শুরু করে মিডিয়া আর্ট কিংবা গেমস, এসব নিয়ে অনুষ্ঠিতব্য জাপান মিডিয়া আর্টস ফেস্টিভালের জন্য আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এই ফেস্টিভালে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে আর্ট, এন্টারটেইনমেন্ট, অ্যানিমেশন এবং কমিকস এই চার ক্যাটাগরিতে সেরাদের জন্য থাকবে পুরস্কার।
প্রতি ক্যাটাগরিতে একটি গ্র্যান্ড প্রাইজ, একটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং একটি নবাগত পুরস্কার দেওয়া হবে। সার্টিফিকেট ও ট্রফির পাশাপাশি দেওয়া হবে নগদ অর্থ যার মূল্যমান যথাক্রমে ৬ লাখ ইয়েন, ৩ লাখ ইয়েন এবং ২ লাখ ইয়েন।
বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের সকল দেশ থেকেই প্রতিযোগীরা অংশ নিতে পারবেন।
আবেদনের শেষ তারিখ ৫ অক্টোবর ২০১৭। আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে।







