গ্যাবায় পাওয়া চোট অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে দিলো জশ হ্যাজেলউডকে। তাতে ভাগ্য খুলছে আরেক পেসার ঝাই রিচার্ডসনের। অ্যাশেজে প্রথম টেস্টের চতুর্থ দিনে পেশিতে চোট পান ইনফর্ম পেসার হ্যাজেলউড।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পরের টেস্ট মাঠে গড়াবে। এবার খেলা দিবারাত্রির। একাদশে থাকতে পারেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ডানহাতি পেসার রিচার্ডসন।
চোট শঙ্কা এখানেই শেষ নয় অজিদের। ওপেনার ডেভিড ওয়ার্নারও আছেন ঝুঁকিতে। তিনি খেলতে না পারলে অভিষেক হতে পারে ব্রেইস স্ট্রিটের। ওপেনিংয়ে উসমান খাজাকেও দেয়া হতে পারে সুযোগ।
ব্রিসবেনে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারানোর ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১৪ ওভার বল করেছিলেন হ্যাজেলউড। ম্যাচ চলাকালীন সাইড স্ট্রেইনে চোট অনুভব করলে ড্রেসিংরুমে ফিরে যান। পরে অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, খুব গুরুতর নয় জশের চোট।

সাইড স্ট্রেইনের ওই চোটের কারণে হ্যাজেলউডকে বিশ্রামে রাখল অস্ট্রেলিয়া। অ্যাশেজের প্রথম দিন-রাতের টেস্টে খেলা হচ্ছে না তার।
শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজে দুই টেস্ট খেলা রিচার্ডসন এ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন। ব্রিসবেনে মিচেল স্টার্কের বদলি হিসেবে তাকে খেলানোর চিন্তাও করেছিল টিম ম্যানেজমেন্ট। ২ টেস্টের ক্যারিয়ারে ৪ ইনিংসে ৬ উইকেট শিকার ঝাইয়ের।








