চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাডিলেডে বাংলাদেশের ছোঁয়া

নাদিরা সুলতানা নদীনাদিরা সুলতানা নদী
৬:২৬ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৬
প্রবাস সংবাদ
A A

বিগত তিন বছর ধরে অ্যাডিলেড ভিত্তিক বাংলাদেশি সংগঠন Adelaide Bangladeshi Cultural Club (ABACC) আয়োজন করে আসছে বাংলাদেশের বিশেষ খাবার, পোশাক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে উৎসব।

যা সাউথ অস্ট্রেলিয়া প্রবাসী, বিশেষ করে বাংলাদেশিদের জন্যে পুরো একটা দিন বাংলাদেশকে নিয়ে মেতে উঠার এক অপূর্ব আয়োজন। বাংলাদেশ ফেস্টিভ্যালের এ বছরের শ্লোগান ছিলো “Taste the flavour of Bangladesh”।

বিপুল উৎসাহ উদ্দীপনা এবং অ্যাডিলেডবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে এই প্রবাসে বাংলাদেশকে উপস্থাপন করার মহতী ইচ্ছে নিয়েই স্থানীয় একটি স্কুল প্রাঙ্গণে দুপুর থেকে শুরু হয়ে এই মেলা চলে সূর্য ডোবার আগ পর্যন্ত।

বরাবরের মত এবারও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, এবার যোগ দিয়েছেন এমপি স্টিভ জিওর্গানাস, ফেডারেল মেম্বার অফ হিন্দমার্স, জন গার্ডনার এমপি শ্যাডো মিনিস্টার ফর মাল্টিকালচারাল আফেয়ার্সসহ সাউথ অস্ট্রেলিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যাক্তিরা।

মূলত মেলাপ্রাঙ্গণে নানান স্বাদের, নানান ধারার ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার স্টলের পাশাপাশি ছিলো শাড়ি ও গহনার স্টল, ছিলো অ্যাডিলেডের একমাত্র বাংলা পাঠাগার ‘পিদিমের’ বাংলা বইয়ের দোকান। আয়োজকরা চেষ্টা করছেন প্রতিবছর কিছু না কিছু নতুন যোগ করতে। এবছর নতুন যোগ করেছেন শিশুদের জন্য দুটি আকর্ষণীয় রাইড।

Reneta

মেলাপ্রাঙ্গণ প্রায় সারাদিন মুখর ছিলো বাংলাদেশিসহ অন্যান্য মাল্টিকালচারাল মানুষের পদচারনায়। বিভিন্ন স্টল ভিজিটের পাশাপাশি আগত লোকজন উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। অবাক সংগঠনের শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে দিনব্যাপী চলতে থাকে একের পর এক সাংস্কৃতিক পরিবেশনা। ছিলো বিভিন্ন বয়েসী শিশু কিশোরের অংশগ্রহণে নাচ, গান ও আবৃত্তি এবং বিশেষ আকর্ষণ ছিলো তাদের পরিবেশিত নাটক ‘পান্তাবুড়ি’’ যা আগত দর্শক শ্রোতাদের অন্যরকম আনন্দ দেয়।

দেশের গানের সাথে বাচ্চাদের যেকোন পরিবেশনা নির্মল আনন্দ দেয়, তাদের নাচ স্বাভাবিক ভাবেই থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাচ্চাদের সাথে পাল্লা দিয়ে বড়দের আয়োজনও ছিলো উপভোগ্য, ফ্যাশন শো এবং একক গানের পাশাপাশি, জনপ্রিয় সব নতুন-পুরাতন ব্যান্ড গানের পরিবেশনা ছিলো মনকাড়া।

প্রথমবারের মতন এসেছেন এমন অনেককেই যখন জিজ্ঞেস করা হয়, কি সবচেয়ে ভালো লাগলো? তাদের ‘দারুণ, অনেক কিছুই, এই যেমন ফুচকা খেলাম, পিঠা, পান, বই কিনেছি’ -এমন এলোমেলো উত্তরেই বোঝা যায়, গোটা সময়টাই ছিলো কোন না কোন ভাবে উপভোগ্য। প্রবাসী বাংলাদেশীদের মন ও মনন জুড়ে যে স্বদেশ থাকে সবসময়, তার অল্প কিছু ছোঁয়াই যে তাঁরা মনপ্রাণ ভরে উপভোগ করবেন এটাই স্বাভাবিক।

মূল অনুষ্ঠানের ঠিক আগের বুধবারেই সাউথ অস্ট্রেলিয়ার একমাত্র বাংলাদেশি কমিউনিটি রেডিও ‘রেডিও বাংলা অ্যাডিলেড’’ এর সাথে এক ঘণ্টার এক লাইভ অনুষ্ঠানে অবাক টিম তুলে ধরার প্রয়াস পান গোটা অনুষ্ঠানের খুঁটিনাটি এবং মূল অনুষ্ঠানে পরিবেশিত গানের বেশ কিছু গাওয়ার সুযোগ।

২৭ শে নভেম্বরের (রোববার) এই মূল আয়োজনটি শেষ করেন সংগঠনটির সভাপতি জিয়াউল আহমেদ খান এবং সাধারণ সম্পাদক অরূপ মিত্রের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে।

প্রবাসী যারা তাদের প্রত্যেকেরই দেশ ছাড়ার পেছনে থাকে কোন না কোন গল্প। তা হতে পারে আনন্দের বা বেদনার কাব্য। প্রবাস জীবনে একবার পাড়ি জমালে বেশিরভাগ মানুষেরই আর দেশে ওভাবে ফেরা হয় না। তাই প্রবাসে থেকেও দেশের অনেক কিছু মিস করেন অনেকেই খুব বেশি। আর এই রকম আয়োজনগুলো তাই সবাই আগ্রহ এবং ভালোবাসা নিয়ে উপভোগ করেন।

আয়োজকদের কাছেও প্রত্যাশাটা তাই সময়ের সাথে সাথে বেড়ে যায়, কথা হচ্ছিলো সংগঠনটির নেপথ্যে থেকে চালাচ্ছেন এমন বেশ ক’জনের সাথে, তাদের কণ্ঠেও ফুটে উঠে সেই প্রত্যয়ই।

‘প্রবাস জীবন কাঙ্ক্ষিত হোক, সুন্দর হোক’ -সবার এই শুভকামনা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT