শহরে ফটোগ্রাফি শিক্ষার কর্মশালা হয় হরহামেশাই। কিন্তু ফটো এডিটিং বা ফটো ইমেজ প্রসেসিং বা লাইটরুমের ব্যবহারের কর্মশালা খুব একটা চোখে পড়ে না।
প্রসিদ্ধ ফটোগ্রাফি ক্লাব ‘ফটোগ্রাফি চর্চা’র উদ্যোগে আগামী ২৭ ও ২৮ এপ্রিল শুক্র ও শনিবার রাজধানীতে দুই দিনব্যাপি অ্যাডভান্সড ফটো ইমেজ এডিটিং কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সনি-আলফা’র সহযোগিতা ও তরুণ আলোকচিত্রী ও অভিজ্ঞ ইমেজ এডিটর আবু সুফিয়ান নিলাভের মেন্টরিংএ দুই দিনের কর্মশালার প্রথমদিনে সনি আলফা ক্যামেরায় লাইভ ব্রাইডাল ফটোশুট, লাইটরুম ও ফটোশপে ইমেজ প্রসেসিং, কালার কারেকশন, ও বেসিস এডিটিং।
দ্বিতীয়দিনে লাইটরুমের অ্যাডভান্সড ফিচার ও হিডেন ট্রিক্স , ইমেজ মাস্কিং, ম্যানুপুলেশন, ফিল্টার/অ্যাকশন, কাস্টমস ফিল্টার তৈরি, বাল্ক ইমেজ দ্রত প্রসেসিং নানাবিধ কৌশল।
কর্মশালায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বাড়িয়ে তুলতে তাদের হাতে বিশ্ববিখ্যাত সনি-আলফা ক্যামেরা ও লেন্স দেওয়া হবে লাইভ ব্রাইডাল ফটোশুট করার সময়ে।
মাত্র তিন হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রথম ২০ জন অংশ নেবার সুযোগ পাবেন এই গুরুত্বপূর্ণ কর্মশালায়।








