চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাটলেটিকোর চেয়ে বার্সায় কম বেতন পাবেন গ্রিজম্যান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ছেন অ্যান্থনিও গ্রিজম্যান। এতটুকু নিশ্চিত! অ্যাটলেটিকো ছেড়ে বার্সেলোনাতে আসবেন ফরাসি ফরোয়ার্ড, দলবদলের বাজারে বেশ জোরাল ভিত্তি আছে এই গুঞ্জনের। যার পাল্লা ভারী করেছে ফরাসি পত্রিকা লে’কিপে। তাদের প্রতিবেদন অনুযায়ী, গ্রিজম্যানের জন্য বেতনও ঠিক করে ফেলেছে বার্সা!

বার্সার হয়ে খেললে কেমন বেতন পাবেন গ্রিজম্যান? লে’কিপে জানাচ্ছে, ফরাসি ফরোয়ার্ডের জন্য বার্ষিক ১৭ মিলিয়ন ইউরো বেতন বরাদ্দ করেছে বার্সা। পাঁচ বছরের চুক্তিতে ২০২৪ সাল পর্যন্ত কাতালানদের হয়ে খেললে এ পারিশ্রমিক পাবেন ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড।

মজার বিষয় হচ্ছে, আপাতত ‘বর্তমান’ ক্লাব অ্যাটলেটিকোতে বার্সার প্রস্তাবিত বেতনের চেয়ে ৬ মিলিয়ন ইউরো বেশি পাচ্ছেন গ্রিজম্যান। অ্যাটলেটিকোতে তার বর্তমান পারিশ্রমিক ২৩ মিলিয়ন ইউরো। তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায়, সবাই যখন বেশি অর্থের আশায় এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে পাড়ি জমান, তখন কিসের টানে গ্রিজম্যান হাঁটছেন উল্টো পথে?

প্রশ্নের হাল্কা একটা উত্তর হতে পারে, শিরোপা। অ্যাটলেটিকোর হয়ে পাঁচ মৌসুমে মাত্র তিন শিরোপা যোগ হয়েছে গ্রিজম্যানের নামের পাশে। প্রতি মৌসুমে ব্যক্তিগতভাবে দারুণ খেললেও ক্লাবের কারণে আড়ালেই থেকে যান গ্রিজম্যান। যেকারণে রোনালদো-মেসিদের কাতারে আসা হয়নি ফরাসি তারকার।

অথচ রোনালদো-মেসির চেয়ে অনন্য এক সাফল্যে উজ্জ্বল গ্রিজম্যান। এ দুই মহাতারকা যে বিশ্বকাপের স্বপ্নে মরীচিকার পেছনে ছুটছেন, গ্রিজম্যান সেটা জিতে ফেলেছেন ২০১৮ সালেই!

বিশ্বকাপ জিতলেও ক্লাবের হয়ে লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কিছুই জেতা হয়নি গ্রিজম্যানের। অ্যাটলেটিকোর হয়ে একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের খুব কাছে পৌঁছালেও খালি হাতেই ফিরেছেন ফাইনাল থেকে। অন্তত একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য হলেও বেতন কমিয়ে বার্সাতে আসতে ইচ্ছুক ২৮ বছর বয়সী ফরোয়ার্ড!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্থনিও গ্রিজম্যানবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভারতীয় মুসলিমকে ছুরিকাঘাত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা: রাষ্ট্রপতি

জুলাই ১৬, ২০২৬

স্বাস্থ্য বাজেট বনাম জনস্বাস্থ্যের বাস্তবতা: অসুস্থ ব্যবস্থার আর্থিক প্রতিচ্ছবি

জুলাই ১৬, ২০২৬

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT