চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাকশন থ্রিলার ছবি ‘শান’, একসঙ্গে সিয়াম-পূজা-তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ৩০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

পোড়ামন ২, দহন, ফাগুন হাওয়ায়- এই তিন ছবি দিয়ে বড়পর্দায় জনপ্রিয়তা অর্জন করে চতুর্থ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নতুন ছবির নাম ‘শান’।

তবে এই ছবিতে তারকা হিসেবে তিনি একা নন, দেখা যাবে পূজা চেরী ও ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত তারকা তাসকিন রহমান।

গেল বছর রুপালি পর্দায় ধূমকেতুর মতো সিয়ামের আগমন। ঢাকাই চলচ্চিত্রে পা রেখেই পরপর দুটি সুপারহিট ছবি ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একটি ছবিতে কাজ করে সব শ্রেণির দর্শকের মন জয় করেন।

এদিকে নায়িকা পূজা চেরী ‘নুর জাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘প্রেম আমার ২’ ছবিগুলোতে কাজ করে নিজেকে এই মুহূর্তে দেশের ‘ফেভারিট হিরোইন’-এ পরিণত করেছেন।

কোনো অংশে কম নন অভিনেতা তাসকিন। তিনি আগেই সাফল্য পেয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে। পরে তার অভিনীত ‘সুলতান’, ‘যদি একদিন’ ও ‘বয়ফ্রেন্ড’ ছবিতে অভিনয় করেও প্রশংসা পেয়েছেন।

সিয়াম-পূজা-তাসকিন এই তিন তারকা নিয়ে ‘শান’ নির্মাণ করতে যাচ্ছেন নবীন নির্মাতা এম রাহিম। এটি তার প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা।

Reneta

জানা যায়, ‘শান’ ছবিতে চিত্রনায়ক সিয়াম আহমেদ নাম ভূমিকায় অভিনয় করবেন। গেল বছরের শেষের দিকে ‘দহন’-এর পর তিনি আর কোনো ছবির শুটিং করেননি।

চ্যানেল আই অনলাইনের কাছে জনপ্রিয় এই নায়ক বলেন, এ বছর ‘শান’ দিয়েই প্রথম কাজ শুরু করতে যাচ্ছি। এটি হবে অ্যাকশন থ্রিলার ছবি। যেখানে একটি বাহিনির কর্মকর্তা হিসেবে আমাকে দেখা যাবে। প্রচুর মারপিট আছে। এ জন্য নিজেকে প্রস্তুত করছি। ফাইটিংয়ের খুঁটিনাটি রপ্ত করছি। কোনো কিছুই আগে ফাঁস করা যাবে না। ছবি মুক্তির সময় ‘বিহাইন্ড দ্য সিন’ হিসেবে এগুলো ছাড়বো। ‘শান’-এর জন্য কতটা খাটাখাটনি করছি তখন সবাই জানতে পারবেন।

সিয়াম বলেন, ১০ মে থেকে দেড়মাসের শিডিউল বরাদ্দ রেখেছি শানের জন্য। পরিচালক প্রসঙ্গে সিয়াম বলেন, এম রাহিমকে আমি অনেক আগে থেকে চিনি। কাজের প্রতি তার নিষ্ঠা মুগ্ধ হওয়ার মতো। তিনি ভালো কাজ করতে পারবেন এই ভরসা আছে। আর নতুনদের সঙ্গে কাজ না করলে তারা দাঁড়ানোর সুযোগ পাবে না। সবমিলিয়ে খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে ‘শান’।

তাসনিক রহমান নিজেও ‘শান’ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। বললেন, চরিত্র নিয়ে এখনই কিছু বলা বারণ। তবে এটি যেহেতু মারপিটের ছবি, তাই সেই প্রস্তুটিই আগে নিচ্ছি। জিমে সময় দিচ্ছি, মারপিট শিখছি। দু-এক ঘণ্টা অনুশলীনে এগুলো ক্যামেরার সামনে ফুটিয়ে তোলা সম্ভব না। সেজন্য লম্বা সময় নিয়েছি।

তিনি বলেন, ছবির পরিচালক এম রাহিম ও ডিওপি শাহীন ভাই দুজনেই আমার পূর্ব পরিচিত। তাদের উপর ভরসা করা যায়। ছবির পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। তাই ‘শান’-এর কোয়ালিটি নিয়ে কোনো কমপ্রোমাইজ থাকবে না।

সিয়াম-তাসকিনের সঙ্গে আলাপ করে জানা যায়, ইতোমধ্যে তারা দুজন ও পূজা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ১০ থেকে ১৫ মে’র মধ্যে ‘শান’-এর শুটিং হবে ঢাকাতেই। এরপর দেশের বিভিন্ন লোকেশন এর চিত্রায়ন হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এম এ রাহিমজাজতাসকিন আহমেদদহনপূজা চেরীপোড়ামন-২ফাগুন হাওয়ায়লিড বিনোদনশানসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটন-সাইফের ফিফটিতে আকবরের দুরন্তকে ৬ উইকেটে হারাল ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT