আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। হামলার পর রাজবন্দীদের মুক্তির দাবিতে কয়েকজনকে জিম্মিও করা হয়েছে।
ওই ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
সন্ত্রাসীরা তাদের একটি ভিডিও বার্তায় দাবি করেন বিরোধীদলীয় নেতা জিরেয়ার সেফিলিয়ানের মুক্তি এবং তাদের একটি দলকে মুক্ত করতে হবে।
পুলিশ জিম্মি হওয়া নাগরিকদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। তবে কোনো সন্ত্রাসী গোষ্ঠি এখনো এ হামলার দায় স্বীকার করে নি।







