চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অামাদের ওপর ভরসা রাখুন: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

দিনাজপুরে ত্রাণ বিতরণ করতে গিয়ে বানভাসি মানুষদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বন্যা দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই বিদেশে থেকে খাদ্য কেনা হয়েছে। প্রতিটি মানুষ যেন খাবার পায় সেই ব্যবস্থা করা হবে। কেউ না খেয়ে থাকবে না। আপনারা শুধু অামাদের ওপর ভরসা রাখুন।

রোববার সকালে বন্যাকবলিত এলাকা দিনাজপুরে পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, আপনাদের জন্য পর্যাপ্ত রিলিফের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকে যেন রিলিফ পান সে ব্যবস্থা করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, দেশে ফেরার পর থেকে এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। উত্তরবঙ্গে একসময় মানুষের মধ্যে হাহাকার ছিল। মঙ্গা লেগেই থাকত। সরকার গঠন করার পর গত আট বছরে মঙ্গা দূর করেছি। সরকার হিসেবে আমরা যেভাবে এদেশের মানুষের দায়িত্ব পালন করেছি ঠিক তেমনি বিরোধীদলে থাকতেও করেছি।

বন্যা কবলিত এলাকার মানুষদের কোনো কষ্ট হবে না মন্তব্য করে তিনি বলেন, বন্যায় যারা ঘর হারিয়েছে তাদের ঘর তৈরি করা হবে। যেসব এলাকায় মানুষ বিভিন্ন রোগে ভুগছে তাদের ফ্রি চিকিৎসা দেওয়া হবে। পুনরায় কৃষকরা যেন কৃষি ঋণ নিতে পারে সে ব্যবস্থা করা হবে। যেসব এলাকায় রাস্তাঘাট নষ্ট হয়েছে সেসব এলাকার বৃষ্টি ও পানি নেমে গেলে ঠিক করা হবে।

আপনাদের ভালো রাখার জন্য যা যা করার দরকার সব কিছুই করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ আওয়ামী লীগের নেতাকর্মীর গ্রুপ হয়ে বন্যা এলাকা ঘুরে বেড়াচ্ছেন, ত্রাণ বিতরণ করছেন এবং কি সমস্যা হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রাণপ্রধানমন্ত্রীবন্যাশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের লাগাতার অবস্থান

পরবর্তী

আর্সেনালের কালো রাতে লিভারপুলের জয়

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের কালো রাতে লিভারপুলের জয়

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT