চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্বস্তির হারে কোপা শুরু মেসির আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ পূর্বাহ্ন ১৬, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার গ্রুপপর্বের প্রথম ম্যাচে অস্বস্তির হার সঙ্গী হয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার ভোরে লিওনেল মেসিদের ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে কলম্বিয়া।

সালভাদর স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যে শেষ হয়। বিরতির পর মার্টিনেজ ও জাপাতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হামেস রদ্রিগেজের কলম্বিয়া।

কোপা আমেরিকার গত দুই আসরের ফাইনালে হারা আর্জেন্টিনা প্রথমার্ধে বল দখলে পিছিয়ে ছিল। প্রথমার্ধে ধারহীন আক্রমণে প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি লিওনেল স্কালোনির দল।

মধ্যবিরতির পর গোলের জন্য মরিয়া আর্জেন্টিনাকে হতাশ করে এগিয়ে যায় কলম্বিয়া। ৭১তম মিনিটে হামেস রদ্রিগেজের পাস থেকে বল পেয়ে একজনকে কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে মার্টিনেজ গোল করলে ২০০৭ সালের পর প্রথমবারের মতো আর্জেন্টিনার বিপক্ষে জয়ের ভিত তৈরি হয় কলম্বিয়ানদের।

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনাকে ১৫ মিনিট পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় কলম্বিয়া। ৮৬তম মিনিটে জাপাতার গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনার বিপক্ষে আগের পাঁচ ম্যাচের একটিতেও গোল না করা দলটি।

এই হারে কোয়ার্টার ফাইনালে ওঠা কঠিনই হয়ে গেল আর্জেন্টিনার জন্য। নিজেদের পরের ম্যাচে আগামী ২০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে মেসির দল। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে কাতারকে হারাতে পারলেই কোয়ার্টার নিশ্চিত কলম্বিয়ার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনালিড নিউজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

এপ্রিল ৬, ২০২৬

মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জে যাত্রা করছে স্টার সিনেপ্লেক্স

এপ্রিল ৬, ২০২৬

‘ক্রীড়া ফেডারেশনগুলো শক্তিশালী ও স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন’

এপ্রিল ৬, ২০২৬

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT