চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্থির এ সময়ে বড় প্রয়োজন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৬ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

উপমহাদেশের কিংবদন্তি বাউল শিল্পী, সুরকার, গীতিকার শাহ আব্দুল করিমের নবম মৃত্যুবাষির্কী পালিত হলো আজ। ভাটি অঞ্চলের গানকে গ্রাম থেকে শহরে, দেশ থেকে দেশান্তরে তুমুল জনপ্রিয় করে তুলেছিলেন তিনি। তার গান গেয়ে অনেক তরুণ শিল্পী জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন। বলতে গেলে মরমী এই শিল্পীর বেশির ভাগ গানই রচিত হয়েছে মানুষকে নিয়ে। ধর্ম-বর্ণ, জাত-পাতের ঊর্ধ্বে উঠে মানব আত্মার মুক্তি আর মানবপ্রেমই ছিল তার গানের লক্ষ্য।

সুনামগঞ্জের কালনী নদীর তীরে বেড়ে উঠা শাহ আব্দুল করিমের জন্ম ১৯১৬ সালে, দিরাই থানার ধলআশ্রম গ্রামে। তার মতো সীমাহীন দারিদ্র্য ও কষ্টের মধ্যে থেকে সঙ্গীত সাধনার এমন ইতিহাস খুব কম শিল্পীরই আছে। তবে নিজে এত দুঃখ-কষ্টের মধ্যে থেকেও মানুষের জন্য দেড় সহস্রাধিক গান রচনা করে গেছেন।

‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’, ‘সখী কুঞ্জ সাজাও গো’, ‘গাড়ি চলে না’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া’, ‘কোন মেস্তরি নাও বানাইছে’, ‘কেন পিরিতি বাড়াইলারে বন্ধু’,
অথবা ‘বসন্ত বাতাসে সইগো’ এমন সব অাকাশচুম্বি জনপ্রিয় গানের স্রষ্টা শাহ আব্দুল করিম। 

মূলত তার গানে ভাটির মানুষের দুঃখ-কষ্ট, সুখ-আনন্দ, প্রেম-ভালোবাসা যেমন উঠে এসেছে; তেমনি আছে তাদের প্রতি অন্যায়, অবিচারের কথা। আরো আছে ধর্মীয় কুসংস্কার ও সাম্প্রদায়িকতার বিরূদ্ধে মানবতার জয়গান। দেহতত্ত্ব, শরিয়তী, মারফতি এবং গণসংগীতেও তার গান মানুষকে অনুপ্রেরণা দেয়, বিমোহিত করে।

তবে সবকিছুকে ছাপিয়ে তিনি তার গান দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তাই তো শাহ আব্দুল করিম রচনা করেন ‘‘আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম’’ এমন শাশ্বত-সুন্দর অার কালজয়ী মানবপ্রেমের গান।

আমরা লক্ষ্য করছি, সারা পৃথিবীতেই ধর্মীয় অসহিষ্ণুতা আর সাম্প্রদায়িকতা বেড়েই চলছে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এটা দিন দিন তীব্র থেকে তীব্র আকার নিচ্ছে। অথচ দীর্ঘ বছর আগেই শাহ আব্দুল করিম এটা উপলদ্ধি করেই, এমন গান লিখেছিলেন।

Reneta

তার এই মানবপ্রেম বা মানুষের প্রতি মানুষের অমলিন ভালোবাসা থেকে অস্থির এই সময়ে আমরা কতটুকু শিক্ষা নিচ্ছি? মানুষ হয়ে মানুষের প্রতি ঘৃণার যে সংস্কৃতি বেড়েই চলছে; তার বিরুদ্ধে আমাদেরকে কতটা ঐক্যবদ্ধ করেছে তার গান? নতুন প্রজন্ম কতটা জানছে তার সম্পর্কে? কিংবা তার সম্পর্কে জানানোর কোনো উদ্যোগ কি আমাদের আছে?

সম্ভবত না; তার মৃত্যুর নয় বছর পরও তেমন কিছু আমাদের চোখে পড়েনি। আমরা মনে করি, তার সম্পর্কে  নতুন প্রজন্ম জানাতে এবং তার গানের মর্মবাণী ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়ার সময় এসেছে। এই অস্থির সময়ে শাহ অাব্দুল করিমের মতো মানুষের আজ বড় প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহ আব্দুল করিম
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT