কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। সেসময় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও তিন রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন: ৪ নম্বর ক্যাম্পের ই ব্লকের সৈয়দ নুরের ছেলে জোবায়ের মোহাম্মদ (২২), মৃত আবু সুফিয়ানের ছেলে মো. আয়াছ (২২) ও ক্যাম্প ২ ইস্টের এ ব্লকের আমিন উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (২৫)।








