চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্তিত্ব জানান দিতে নাশকতা করে জেএমবি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:৫৫ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ঢাকায় টাভেলা সিজার হত্যাকাণ্ডের মতো বগুড়ায় শিয়া মসজিদে হত্যাকান্ডকেও ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। অস্তিত্ব জানান দিতে জেএমবি এ ধরণের নাশকতা করে বলে তিনি মনে করেন। চক্রান্তের উদ্দেশ্য এবং পেছনে কারা জড়িত তা শিগগির প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।

বগুড়ার শিবগঞ্জের গ্রামে শিয়া মসজিদের ভেতর মুসল্লিদের গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও র‌্যাব। ঘটনার পরপরই আইএসের নামে দায় স্বীকারকে টাভেলা সিজার হত্যার পর দায় স্বীকারের মতো ভিত্তিহীন মনে করছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা দেশীয় এবং আন্তর্জাতিক মিলিয়েই একটি চক্রান্ত। জনগণ তা বুঝতে পেরেছে। এ বিষয়ে গোয়েন্দারা কাজ করছে বলে জানান তিনি। গোয়েন্দারা শিঘ্রিই তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সবকিছু জানতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, টাভেলা সিজারের হত্যাকাণ্ডটি জেএমবি’র কাজ ছিলো না; এটি একটি ষড়যন্ত্র ছিলো। আর হোসেনী দালানের ঘটনাটি উগ্রপন্থিদের কাজ ছিলো। মাঝে মাঝে অস্তিত্ব জানান দিতে এ ধরণের নাশকতা করে জেএমবি। এটিও সেরকমই কিছু ছিলো। এদের সবাইকে ধরে ফেলা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

হামলার শিকার দুই ব্লগারের নিরাপত্তাহীনতার কারণে কারণে দেশত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। দু একটি ছাড়া বেশিরভাগ ব্লগার হত্যা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে বলেও দাবি তার।

ট্যাগ: শিয়া মসজিদে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সীমান্ত সম্মেলন

পরবর্তী

বিজয় মাসের প্রথম দিনে চ্যানেল আইয়ের ‘ব্যান্ড ফেস্ট’

পরবর্তী

বিজয় মাসের প্রথম দিনে চ্যানেল আইয়ের ‘ব্যান্ড ফেস্ট’

বিএনপি-জাপার সঙ্গে আওয়ামী লীগও একমত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদিতে আগুনে নিহতদের মরদেহ (সংগৃহীত)।

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT