চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজে সেরা দলটাই পাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিরাট কোহলির ভারতের অবস্থা এমন, যে দলটাই মাঠে নামছে তাড়িয়ে বেড়াচ্ছে সব প্রতিপক্ষকে। সামনে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। তাতে আরও শক্তি বাড়ল দলটির। চোট কাটিয়ে যে ফিরেছেন অভিজ্ঞ মুখ বুমরাহ ও ধাওয়ান।

চোট আর পুনর্বাসনে বাইরে ছিলেন ওপেনার শেখর ধাওয়ান ও পেসার জাসপ্রিত বুমরাহ। প্রথমজন হাঁটুতে, পরেরজন পিঠের চোটে ভুগছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দুজনকেই ফিট ঘোষণা করা হয়। তাদের নিয়েই পরে ঘোষিত হল গুরুত্বপূর্ণ দুই সিরিজের স্কোয়াড।

লঙ্কানদের বিপক্ষে ছোট ফরম্যাটের সিরিজে অবশ্য বিশ্রাম পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার রোহিত শর্মা এবং পেসার মোহাম্মদ শামি। অজি সিরিজে খেলবেন দুজনেই।

নতুন বছরের ৫ জানুয়ারি লঙ্কানদের বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজ শুরু করবে ভারত। ১৪ জানুয়ারি শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের লড়াই।

টি-টুয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, সাঞ্জু স্যামসন, শ্রেয়াস আয়ার, মনিষ পান্ডে, রিশভ পান্ট, শিভম দুবে, ওয়াশিংটন সোন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, নভদীপ শাইনি, জাসপ্রিত বুমরাহ ও শার্দুল ঠাকুর।

ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শেখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মনিষ পান্ডে, রিশভ পান্ট, কেদার যাদব, শিভম দুবে, কুলদ্বীপ যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, নভদীপ শাইনি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া-ভারত সিরিজলিড স্পোর্টসশ্রীলঙ্কা-ভারত সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে পরীক্ষার্থীর আত্মহত্যা

জুলাই ২, ২০২৬

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ২, ২০২৬

বিলের নামে প্রতারণা: সতর্ক করল তিতাস গ্যাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিনে শিশুদের আটকে নির্যাতনের অভিযোগ

জুলাই ২, ২০২৬

যন্ত্রণাদায়ক, তবে এই ফলাফল মেনে নিতে হবে: সেনেগাল কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT