চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া টেস্ট দলে পাঁচ নতুন মুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিং কেলেঙ্কারির পর নতুন যুগের সূচনা করতে চাইছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। সেই চাওয়ার অংশ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দলে পাঁচজন নতুন মুখ অন্তর্ভুক্ত করেছে তারা।

বল টেম্পারিংয়ে দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন বেনক্রফট। নিষেধাজ্ঞা শেষ না হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে পরের মাসে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজেও থাকছেন না তারা।

ইনজুরির কারণে টেস্ট সিরিজে খেলতে পারবেন না দুই পেসার জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স। নতুন পাঁচ মুখের মধ্য আছেন কুইন্সল্যান্ডসের তিন ক্রিকেটার মাইকেল নেসার, ব্রেদান ডোগেট ও মার্নস লাবুশচাগেন। বাকি দুজন সাউথ অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও অ্যারন ফ্রিঞ্চ। শেষ দুজন দাপটের সঙ্গে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেললেও সাদা পোশাকে এই প্রথম দলে ডাক পেয়েছেন।

Banglabid

স্মিথ-ওয়ার্নার ও বেনক্রফটের জায়গা পূরণ করবেন যথাক্রমে ম্যাথিউ রেনশ, অ্যারন ফ্রিঞ্চ ও শন মার্শ। মিডল অর্ডারে থাকবেন উসমান খাজা, অলরাউন্ডার মিশেল মার্শ ও লাবুশচাগেন অথবা হেডের যেকোনো একজন।

দলে জায়গা হয়নি মিডল অর্ডারের সম্ভাবনাময় ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বের। ‘এ’ দলের হয়ে চলতি ভারত সিরিজে খারাপ পারফরম্যান্সের কারণে নির্বাচকদের নজরে নেই তিনি। দলের জন্য ভাবা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের নামও।

পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন মিচেল স্টার্ক। তার সঙ্গী দীর্ঘদিন পর দলে ফেরা পিটার সিডল। স্টার্কের নতুন বলে সঙ্গী হতে পারেন নেসার বা ডোগেটের যেকোনো একজনও।

Reneta

স্পিন আক্রমণে নাথান লায়নের সঙ্গে থাকবেন অ্যাস্টন অ্যাগার। উইকেটের পেছনে অধিনায়ক টিম পেইন।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হবে ৭ অক্টোবর দুবাইতে। আবুধাবিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ অক্টোবর।

অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, মাইকেল নেসার, ব্রেদান ডোগেট ও মার্নস লাবুশচাগেন, অ্যারন ফ্রিঞ্চ, ট্রাভিস হেড, জন হোল্যান্ড, উসমান খাজা, নাথান লায়ন, মিশেল মার্শ, শন মার্শ, ম্যাথিউ রেনশ, পিটার সিডল ও মিচেল স্টার্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT