চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
প্রবাস সংবাদ
A A

অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় গাড়িতে থাকা আরও তিনজন গুরুত্বর আহত হয়েছে।

এবিসি নিউজ জানিয়েছে, শনিবার (৩১ মার্চ) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় কাকাডু ন্যাশনাল পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার সকলেই বাংলাদেশি বলে জানা গেছে। তারা সকলেই চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের জরুরি চিকিৎসার জন্য রয়েল ডারউইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

সড়ক দুর্ঘটনা হতাহতরা সবাই বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান। তিনি জানান, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ৬ জন ছেলে ও ৬ জন মেয়ে ইস্টার হলিডের ছুটি কাটাতে ভ্রমণে গিয়েছিলেন। তারা সবাই চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী। তারা ভাড়ায় চালিত দুটি গাড়ি করে যাত্রা করেছিলেন।

দুর্ঘটনাকবলিত গাড়িটির চালকের আসনে থাকা তাদেরই সহযাত্রী সাইফুল ইসলাম দিনারসহ যাত্রীর আসনে থাকে সাদেকা কামাল নিপা ও মাইশা কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বাকিরা গুরুতর আহত অবস্থায় এখন চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে অতিরিক্ত গতি কিংবা মদ্যপান অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেনি বলে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে।

গাড়িটি জাবিরু থেকে কোয়িন্ডা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে চালকসহ সাত আরোহী ছিলেন। এদিকে দুর্ঘটনার পর পর সামরিকভাবে ওই সড়কটি বন্ধ করে দেয়া হয়।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ায়লিড নিউজসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin2

সর্বশেষ

রাজধানীর বাসাবো ও স্বামীবাগ লেনে রাস্তার বেহালদশায় জনদুর্ভোগ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

জুলাই ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT